Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় অসুস্থতায় সারাদিন বিছানায়, তবুও ‘দেয়া কথা’ রক্ষায় ছুটলেন মাশরাফী
জাতীয়

অসুস্থতায় সারাদিন বিছানায়, তবুও ‘দেয়া কথা’ রক্ষায় ছুটলেন মাশরাফী

By Tarek HasanMay 2, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : ‘আপনাদের পাশে থাকতে পারলে আমি আনন্দ পাব, আর সে আনন্দ থেকেই আপনাদের কাছে আসি আর ভবিষ্যতে সে আনন্দ নিয়েই কাজ করে যাব’ বলে মন্তব্য করেছেন তারকা ক্রিকেটার, সংসদ হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।

নড়াইল

Advertisement

তিনি বলেন, ‘যখনই আপনারা ডাকবেন তখনই আমাকে পাবেন। অসুস্থ শরীর নিয়ে সারাদিন বিছানা থেকে উঠতেই পারিনি। আপনাদের কথা দিয়েছিলাম, তাই যত কষ্টই হোক, কথা রাখতে আমার এখানে আসতেই হবে। আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ, কৃতজ্ঞতা এমন একটা জিনিস যার ঋণ কোনো কিছু দিয়েই শোধ করা যায় না।’

বুধবার (১ মে) রাতে নড়াইলের লোহাগড়া উপজেলার কামঠানা সর্বজনীন শ্রী শ্রী মাতা ও রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে এক মতবিনিময় সভায় বক্তব্যকালে এলাকাবাসীর উদ্দেশ্যে এসব কথা বলেন মাশরাফী বিন মোর্ত্তজা।

ম্যাশ আরও বলেন, ‘আপনাদের সঙ্গে আমার একটা আত্মার সম্পর্ক তৈরি হয়েছে। বিশেষ করে বিগত নির্বাচনে আপনাদের এই এলাকায় প্রচারণায় যখন এসেছিলাম আপনাদের কথা এবং আতিথেয়তায় আমার আত্মবিশ্বাস অনেক বেড়েছিল। নির্বাচনের ফলাফলে দেখেছি, আপনারাই এ কেন্দ্র থেকে আমাকে সবচেয়ে বেশি ভোট দিয়েছেন। এটা আমার নৈতিক দায়িত্ব- আপনাদের পাশে থাকা, সুবিধায় না পারি যেকোনো অসুবিধা ও সমস্যা সমাধানে ওতপ্রোতভাবে জড়িয়ে থেকে কাজ করে যাব। যে বিপদ আপদে আমাকে পাশে পাবেন।’

হুইপ বলেন, ‘আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে এখানে আসিনি। আর সব সময় রাজনৈতিক বক্তব্য দিতে ভালোও লাগে না। আপনাদের সন্তান হিসেবে ডেকেছেন এসেছি, আর ভবিষ্যতেও আসব। আমার জন্য দোয়া করবেন, যেন সুস্থ থেকে আপনাদের সেবা করে যেতে পারি। সর্বোপরি আপনাদের সেবা করার জন্য আমাকে যিনি পাঠিয়েছেন, সারা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলছেন সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আপনারা যারা গর্বিত ভোটার, তারাই প্রধানমন্ত্রীকে এ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছিলেন। আর নড়াইল লোহাগড়ার ব্যাপারে তিনি কতটুকু আন্তরিক তা আপনারা কাজের মাধ্যমেই দেখেন।’

সারাটা দিন কোমরের ব্যথায় বিছানায় শুয়ে বিশ্রাম নেন মাশরাফী। গতকাল (৩০ এপ্রিল) তীব্র গরমের মাঝে বন্ধুদের সঙ্গে দীর্ঘক্ষণ মধুমতি নদীতে গোসলের পর থেকে কোমরের ব্যথা অনুভব করেন তিনি। পড়ন্ত বিকেলে মনে পড়ে লোহাগড়ার একটি মন্দির পরিদর্শনে যাওয়ার কথা ছিল। অসুস্থ শরীরে হাঁটতে কষ্ট হলেও কথা রাখতে ছুটে যান উপজেলার কামঠানা সর্বজনীন শ্রী শ্রী মাতা ও রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে।

তীব্র তাপদাহে নজর কেড়েছে ‘এসি হেলমেট’

নড়াইল সদর ও লোহাগড়ায় অবাধ বিচরণ তারকা ক্রিকেটার, সংসদ হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার। কয়েকদিনের তীব্র তাপপ্রবাহের মধ্যেই দুইদিনের ব্যবধানে মাশরাফীর আমন্ত্রণে দুই মন্ত্রীর নড়াইল গমন। ব্যস্ত সিডিউলের মাঝেও গ্রামে ঘুরে এলাকাবাসীর খোঁজ খবর নেয়া তার দৈনন্দিন কাজেরই একটা অংশ, আর এ কাজে ম্যাশ তৃপ্তি ও প্রশান্তি খুঁজে পান বলেই নিয়মিত মানুষের দ্বারে ছুটে যান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa