Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় ‘একক প্রার্থী থাকলেও আগামীতে বিনাভোটে জয়ী হওয়ার সুযোগ থাকবে না’
জাতীয়

‘একক প্রার্থী থাকলেও আগামীতে বিনাভোটে জয়ী হওয়ার সুযোগ থাকবে না’

By Saiful Islamনভেম্বর 28, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ও স্থানীয় সরকার নির্বাচন বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেছেন, একক প্রার্থী থাকলেও আগামীতে বিনাভোটে জয়ী হওয়ার সুযোগ থাকবে না। কারণ, ‘না ভোট’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। অন্য কোনো প্রার্থী না থাকলে এক্ষেত্রে ‘না ভোট’ই একজন প্রার্থীর ভূমিকায় থাকবে।

EC

Advertisement

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর আড়াইটার ২টার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকায় অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) স্থানীয় সরকার প্রতিষ্ঠার শক্তিশালী ও গতিশীলকরণ: সংস্কার ভাবনা ২০২৪ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশকে সমৃদ্ধ করছে। কিন্তু তারাই ভোট দিতে পারেন না। এজন্য প্রবাসীদের কীভাবে ভোটের আওতায় আনা যায়- এনিয়ে আমরা কাজ করছি। পাশাপাশি অনেক বৃদ্ধ, প্রতিবন্ধী, ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্তরা, সাংবাদিকসহ অনেকে ভোট দিতে পারেন না। তাদেরকেও কীভাবে ভোটের আওতায় আনা যায় এনিয়ে কাজ করছি আমরা।

তিনি বলেন, আমরা সামনে পোস্টাল ভোটকে কার্যকর করার উদ্যোগ নিয়েছি। যারা পোস্টাল ভোট দেবেন তারা আগে আবেদন করবেন। অনলাইনের পাশাপাশি উপজেলা নির্বাচন কার্যালয় থেকেও পোস্টাল ভোটের আবেদনের ব্যবস্থা থাকবে। বাংলাদেশে আইনগতভাবে পোস্টাল ভোট চালু আছে, কিন্তু কার্যকারিতা নেই। আমরা এই ব্যবস্থাকে শক্তিশালী করার চেষ্টা করছি।

বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সেমিনারের আলোচক ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাসুদা কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য মাসুদা খাতুন শেফালী।

এ সময় কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.ছামছুল আলম, বার্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাবেক জনপ্রতিনিধি, উন্নয়ন কর্মী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পর্যায়ের লোকজন তাদের মতামত তুলে ধরেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মৌলভীবাজার সফর

আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

জুন 17, 2026
আশুরার ছুটি

আশুরার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুঃসংবাদ

জুন 16, 2026
সম্পাদক ড. মাহমুদুর রহমান

‘ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই’

জুন 16, 2026
Latest News
মৌলভীবাজার সফর

আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

আশুরার ছুটি

আশুরার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুঃসংবাদ

সম্পাদক ড. মাহমুদুর রহমান

‘ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই’

মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর মতো তাজা আম যুক্তরাষ্ট্রে পাওয়া যায় না : মার্কিন রাষ্ট্রদূত

parliament

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মানতে হবে : স্পিকার

বাংলাদেশের সঙ্গে জার্মানির সম্পর্ক

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ ও জার্মানি

বাণিজ্য সচিব

নতুন বাণিজ্য সচিব নিয়োগ দিল সরকার

হজ শেষে দেশে ফিরেছেন ৫হাজিরা

হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজারের বেশি হাজি, ফিরতি ফ্লাইট চলবে ১ জুলাই পর্যন্ত

আগ্রহ

শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহ সুইস কোম্পানি সুইচপোর্টের

মির্জা

মির্জা আব্বাসের স্ত্রীকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নিয়োগ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa