Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ইতালিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন
জাতীয়

ইতালিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

By iNews DeskJune 5, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক : রোমে বাংলাদেশ দূতাবাস এর উদ্যোগে ইতালি প্রবাসী আগ্রহী বাংলাদেশীদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নিশ-২ শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ১ জুন, ২০২৩ তারিখে ইতালি সময় দুপুর ১৩:০০ টায় অনলাইন প্লাটফর্মে এই কার্যক্রমের শুভ উদ্ভোবন করা হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ প্রান্তে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ হুমায়ুন আখতার, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন, সামজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডিন অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম ও রেজিস্ট্রার ড. শফিকুল আলম। ইতালি প্রান্তে বাংলাদেশ দূতাবাস রোম হতে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মো: শামীম আহসান, মো: জসিম উদ্দিন, কাউন্সেলর (রাজনৈতিক), আসিফ আনাম সিদ্দিকী, প্রথম সচিব (শ্রম), আয়েশা আকতার, প্রথম সচিব (রাজনৈতিক) এবং মো: আশফাকুর রহমান, প্রথম সচিব (রাজনৈতিক)।

ইতালিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

Advertisement

এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বহিঃবাংলাদেশ (নিশ-২) এসএসসি, এইচএসসি ও বিএ/বিএসএস প্রোগ্রামসমূহের কার্যক্রম অচিরেই ইতালিতে চালু হতে যাচ্ছে। বাংলাদেশ দূতাবাস, রোমের তত্বাবধানে এসকল প্রোগ্রামে ইতালিতে বসবাসরত/কর্মরত বাংলাদেশি অথবা বাংলাদেশি বংশোদ্ভূত ইতালি প্রবাসীগণ অংশগ্রহণ করতে পারবেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে দূরশিক্ষণ পদ্ধতিতে প্রোগ্রামসমূহ পরিচালিত হবে। এসকল প্রোগ্রামে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির সু্যোগ প্রদান করা হবে।

ইতালির সাপ্তাহিক ছুটির দিনে অনলাইনে টিউটোরিয়াল ক্লাস এবং পরীক্ষা অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে। এসকল প্রোগ্রামে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীর ইন্টারনেট সংযোগসহ ফোন/ল্যাপটপ/ কম্পিউটার প্রয়োজন হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত শামীম আহসান তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ দূতাবাস রোম পরিচালিত একটি অনলাইন সমীক্ষায় ইতালি প্রবাসী বাংলাদেশিদের নিকট হতে ইতোমধ্যে এই প্রোগ্রামের বিষয়ে আশাব্যাঞ্জক সাড়া পাওয়ায় দূতাবাস এই উদ্যোগ গ্রহণ করে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে সৌদি আরব, কাতার, কুয়েত ও দক্ষিণ কোরিয়ার পর বাংলাদেশ দূতাবাস রোমের আগ্রহের কারণে ইউরোপের দেশসমূহের মধ্যে ইতালিতে সর্বপ্রথম এই কার্যক্রম পরিচালিত হতে যাচ্ছে।

এজন্য বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। রাষ্ট্রদূত উক্ত কার্যক্রমকে প্রবাসীদের জন্য একটি পরিষেবা হিসেবে বিবেচনা করে এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘প্রবাসী বান্ধব’ নীতি ও ডিজিটাল বাংলাদেশ ভিশনের সাথেও সংগতিপূর্ণ বলে অভিমত ব্যক্ত করেন।

উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার তাঁর বক্তব্যে রাষ্ট্রদূতকে ইতালিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু করার জন্যে ধন্যবাদ জানান। তিনি বলেন যে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই প্রোগ্রাম প্রবাসী বাংলাদেশীদের আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি মানসিক স্বাস্থ্য পরিচর্যায় সহায়ক হবে। আর্ন্তজাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষা কার্যক্রমের প্রসার প্রয়োজন এবং প্রধানমন্ত্রীর উন্নয়ন পরিকল্পনা “স্মার্ট বাংলাদেশ” গঠনে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই কার্যক্রম ভূমিকা রাখবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন ও সামজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডিন অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাউবি’র ইন্টারন্যাশনাল একাডেমিক প্রোগ্রাম উইং এর যুগ্ম-পরিচালক এমএস সঙ্গীতা মোরশেদ।

উদ্বোধনী কার্যক্রমের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী সপ্তাহে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বহি:বাংলাদেশ (নিশ-২) প্রোগ্রামের ভর্তি ফরমের লিংক দূতাবাসের ভেরিফাইড পেইজে উন্মুক্ত করা হবে এবং কোর্স ফি জমা দেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্যাদি প্রদান করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa