স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতা হলো না বাংলাদেশের। ফাইনালে ভারত শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। বাংলাদেশকে তারা ২-০ গোলে হারিয়েছে।

Advertisement

সোমবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে প্রথমার্ধে আক্রমণে ভারত আধিপত্য দেখিয়েছে। তবে রক্ষণে দৃঢ়তা ধরে রাখে বাংলাদেশ। শিরোপাধারীরা প্রথম আক্রমণ করে তৃতীয় মিনিটে। সতীর্থের ক্রসে ভারত লাইরেঞ্জামের হেড ক্রসবারের ওপর দিয়ে গেলে বেঁচে যায় বাংলাদেশ।

১৪ মিনিটে বাংলাদেশ সুযোগ নষ্ট করে। ইকরামুল ইসলামের দূরের পোস্টে নেওয়া শট ঝাঁপিয়ে আটকান ভারত গোলকিপার। একটু পর লাইরেঞ্জামের দুর্বল শট সহজেই গ্লাভসে জমান নাহিদুল ইসলাম।

৩০ মিনিটে বক্সের ঠিক ওপরে ফ্রি কিক পায় ভারত। লেভিস জ্যাংমিনলুনের শট পোস্ট ঘেষে বাইরে যায়।

বাংলাদেশের প্রতি আক্রমণ ব্যর্থ হওয়ার পর ৩৫ মিনিটে সুযোগ পায় ভারতও, কিন্তু লেভিসের শট এবারও খুঁজে পায়নি ঠিকানা।

দ্বিতীয়ার্ধেও খেলা এগোতে থাকে একই গতিতে। তবে ৫৭ মিনিটে ঠিকই সাফল্য পায় ভারত। অধিনায়ক মাতের কর্নারে হেডে নাহিদের প্রতিরোধ ভাঙেন মোহাম্মদ কাইফ।

চার মিনিট পর দুটি পরিবর্তন আনেন বাংলাদেশ কোচ। অপু রহমান ও শফিক রহমানকে তুলে জয় রহমান ও মোহাম্মদ মানিককে নামান সাইফুল বারী টিটু। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে জোড়া গোল করেছিলেন মানিক।

৬৭ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ এসেছিল বদলি নামা জয়ের সামনে। সতীর্থের থ্রু পাস ধরে বক্সে ঢুকে তিনি শট নেওয়ার আগেই পোস্ট ছেড়ে বেরিয়ে এসে স্লাইডে ক্লিয়ার করেন ভারতীয় গোলকিপার।

বাংলাদেশিদের ভিসা নিয়ে বড় দুঃসংবাদ দিলো ভারত

শেষ মুহূর্তে আবারও গোল হজম করে বাংলাদেশ। বক্সের উপরে জায়গা করে নিয়ে দৃষ্টিনন্দন শটে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ আরবাস। তাতে নিশ্চিত হয়ে যায় ভারতের শিরোপা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.