Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা এক নম্বরে ভারত, দুইয়ে বাংলাদেশ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

এক নম্বরে ভারত, দুইয়ে বাংলাদেশ

By Tarek HasanAugust 9, 20232 Mins Read

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের প্রিয় ফরম্যাট ওয়ানডে। যেখানে গত কয়েক বছর ধরেই দুর্দান্ত খেলছেন সাকিব-তামিমরা। গত বিশ্বকাপের (২০১৯) পর থেকে টাইগাররা ৪৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। বিপরীতে তাদের জয় ২৭টিতে, ১৬ ম্যাচ ড্র এবং দুই ম্যাচ পরিত্যক্ত। যা তাদেরকে জয়ের দিক থেকে দুই নম্বরে তুলে এনেছে। তালিকার শীর্ষে রয়েছে ভারত, ৫৭ ম্যাচে তাদের জয় ৩৪টি।

বিশ্বকাপ

Advertisement

তবে এই তালিকা করা হয়েছে টেস্ট খেলুড়ে দেশগুলোর ভিত্তিতে। একই সময়ে ওয়ানডেতে জয়ের দিক থেকে টাইগারদের পরই শ্রীলঙ্কার অবস্থান। ৫০ ম্যাচে তাদের জয় ২৬টিতে। সমান ৩৬টি ম্যাচে ২১টি করে জয় পেয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। পাকিস্তান ওয়ানডেতে ২৮ ম্যাচের মধ্যে ১৯টি, দক্ষিণ আফ্রিকা ৩৫ ম্যাচে ১৮টি, ইংল্যান্ড ৩৬ ম্যাচে ১৮টি এবং আফগানিস্তান ২৪ ম্যাচের মধ্যে জিতেছে ১৪টিতে।

গত বিশ্বকাপের পর থেকে টাইগারদের ওয়ানডেতে উন্নতির গ্রাফটা প্রতিপক্ষ দলগুলোর জন্য বেশ ঈর্ষণীয়। তাদের ধারাবাহিক ছন্দের কারণে যেকোনো দলই বাংলাদেশকে এখন সমীহ করতে বাধ্য। এমন পারফরম্যান্সই আসন্ন ভারত বিশ্বকাপে টাইগারদের প্রত্যাশা পারদ বাড়িয়ে দিয়েছে। আগামী ৫ অক্টোবর নিউজিল্যান্ড-ইংল্যান্ড ম্যাচ দিয়ে এবারের ১৩তম আসরের পর্দা উঠবে। এর দুদিন পর (৭ অক্টোবর) সাকিব-তামিমরা নিজেদের প্রথম ম্যাচে লড়বেন আফগানিস্তানের বিপক্ষে।

এর আগে ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে ২৪টি করে ম্যাচ খেলে ১৩টি দেশ। তিন নম্বরে থেকে সেই প্রতিযোগিতা শেষ করে বাংলাদেশ। দুইয়ে থাকা ইংল্যান্ডের সমান ১৫ ম্যাচে জয় পায় টাইগারা, একইসঙ্গে দল দুটি সমান ৮টি হার ও একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। শীর্ষে থাকা কিউইদের ১৬টি জয়ের বিপরীতে ৫ ম্যাচে হার এবং ৩টি পরিত্যক্ত হয়ে যায়।

ওই তালিকায় আটের মধ্যে থেকে আরও পাঁচটি দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। যথাক্রমে পয়েন্ট ব্যবধানে এরপর অবস্থান করছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। পরবর্তীতে বাছাইপর্ব পেরিয়ে শীর্ষ দুই দল শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসও ভারত বিশ্বকাপের টিকিট কাটে। তবে প্রথমবারের মতো সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ, এছাড়া ছিটকে যায় জিম্বাবুয়েও।

নায়িকা হওয়ার স্বপ্ন পূরণ ‘জুবিলি’ সিরিজের নায়িকার

এখন পর্যন্ত আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১২টি আসর বসেছে। যেখানে সর্বোচ্চ ৫টি আসরের শিরোপা ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। প্রথম দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ভিভ রিচার্ডস, ক্লাইভ লয়েড, কোর্টনি ওয়ালশ ও কার্টলি অ্যামব্রোসের ওয়েস্ট ইন্ডিজ। কিংবদন্তি ক্রিকেটারদের দেশটি প্রথমবারের মতো এবারের আসরের বাছাইপর্ব থেকেই ছিটকে গেছে। এছাড়া ভারত দু’বার এবং শ্রীলঙ্কা, পাকিস্তান ও ইংল্যান্ড একবার করে চ্যাম্পিয়ন হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

June 22, 2026
আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

June 22, 2026
জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

June 22, 2026

Latest News

আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

news

মায়ের সঙ্গে পুনর্মিলনে অশ্রুসিক্ত কেপ ভার্দের গোলরক্ষক

trophy

এবারের বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড

Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa