Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা টস বিতর্কের পর ভারত-বাংলাদেশ যৌথ চ্যাম্পিয়ন
খেলাধুলা ফুটবল স্লাইডার

টস বিতর্কের পর ভারত-বাংলাদেশ যৌথ চ্যাম্পিয়ন

By Saiful IslamFebruary 8, 2024Updated:February 8, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : সাডেন ডেথের পর আকস্মিক টস। সেই টসে ভারত জিতে। তবে বাংলাদেশ এতে আপত্তি জানায়৷ এ নিয়ে জটিলতা তৈরি হয়। এরপর দুই ঘন্টা অপেক্ষা ছিল ফলাফল ঘোষণার জন্য। রাত সাড়ে দশটার পর পুরস্কার প্রদান মঞ্চে সাফ সেই জটিলতার নিরসন করে। বাংলাদেশ ও ভারত উভয় পক্ষকে সন্তুষ্ট করে যুগ্ম শিরোপা ঘোষণা করে সাফ।

ভারত-বাংলাদেশ যৌথ চ্যাম্পিয়ন

Advertisement

মূল ম্যাচ ড্র হওয়ার পর টাইব্রেকারের ১১ শটে মীমাংসা না আসায় টসের বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাতে জিতে সাফ নারী অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের উল্লাসে মাতে ভারত। তবে ম্যাচ কমিশনার নিজের ভুল শোধরাতে যাওয়ায় ফের তৈরি হয় নাটক। টসের সিদ্ধান্ত বাতিল করলে ভারত আর খেলতে রাজী হয়নি।

হস্পতিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তাফা কামাল স্টেডিয়ামে শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার ডি সিলভা জয়সুরিয়ার ভুলে জন্ম হয়েছে অতি নাটকীয়তার। শেষ পর্যন্ত সেই ভুল শোধরাতে চ্যাম্পিয়ন দুই দলই।

এর আগে সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচে ৮ মিনিটে শিবানি দেবির গোলে এগিয়ে যায় ভারতের মেয়েরা। পুরো ম্যাচে দাপট দেখিয়ে গোল ধরে রেখে জয়ের দিকে ছুটতে থাকে তারা। গোল শোধ করতে না পারার হতাশায় কাবু বাংলাদেশ যখন হারের কিনারে তখনই বদলে যায় ছবি। নির্ধারিত ৯০ মিনিট পর যোগ করা সময়ের শেষ মিনিটে সাগরিকা দেখান ঝলক। তার দারুণ গোলে ম্যাচ শেষ হয় সমতায়।

টাইব্রেকারে পরে দুই দলের এগারো শটের সবগুলোই গোল হলে খেলা বন্ধ করে ম্যাচ রেফারির কাছে ম্যাচ কমিশনার টস করার বার্তা দেন। এমন সিদ্ধান্ত বিস্ময় প্রকাশ করে বাংলাদেশ। যদিও টস করতে যান বাংলাদেশ অধিনায়ক আফিদা খাতুন। তাতে জিতে ভারত আনন্দ শুরু করলে হতাশায় নুয়ে পড়ে স্বাগতিকরা। নাটকের যে তখনো বড় অংশ বাকি কে জানত!

ম্যাচ কমিশনার পরে নিজের ভুল বুঝতে পারেন। টসের সিদ্ধান্ত বাতিল করে টাইব্রেকারের পেনাল্টি শ্যুট আউট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তবে আগে একবার জয়ী ঘোষণা করায় ভারত খেলতে রাজী হয়নি। তারা মাঠ ছেড়ে বেরিয়ে যায়। বাংলাদেশ দল মাঠে অবস্থান করে সিদ্ধান্তের অপেক্ষা করতে থাকে।

৩০ মিনিট অপেক্ষার পর মাঝমাঠে মঞ্চ সাজানো হয়। সেখানে সাফ কর্তৃপক্ষ দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করে। শেষ হয় সাড়ে ৪ ঘন্টার ঘটনাবহুল ফাইনাল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বিশ্বকাপ

বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে, আশাবাদ আর্জেন্টিনার রাষ্ট্রদূতের

June 27, 2026
সেনেগাল

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে নকআউটের আশা বাঁচাল সেনেগাল

June 27, 2026
ফ্রান্স

ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

June 27, 2026

Latest News

বিশ্বকাপ

বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে, আশাবাদ আর্জেন্টিনার রাষ্ট্রদূতের

সেনেগাল

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে নকআউটের আশা বাঁচাল সেনেগাল

ফ্রান্স

ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

গোলাপি

বিশ্বকাপে কেন ফুটবলারদের পায়ে গোলাপি বুটের ছড়াছড়ি?

সুইডেন

ড্রয়ের পর বিদায় ভেবে কান্না, পরে জানলেন নকআউটে সুইডেন

বিতর্ক

বিশ্বকাপে ইরান-মিশর ম্যাচের আগে বাড়ছে বিতর্ক

red

বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক লাল কার্ড দেখেছে ব্রাজিল

Cup

মার্কিন মুলুকে ফুটবলের জয়, গ্রুপ পর্বেই বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড দর্শক

রাফিনিয়া

দেউলিয়ার পথে রাফিনিয়া, ঘটনা কী

fifa

দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলসহ ৪ ম্যাচের সূচি চূড়ান্ত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa