Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় রেলপথে ভারতের উত্তরবঙ্গের সঙ্গে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাতীয়

রেলপথে ভারতের উত্তরবঙ্গের সঙ্গে যুক্ত হচ্ছে বাংলাদেশ

By iNews DeskMarch 20, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক : এবার এক সুতোয় বাঁধা পড়তে চলেছে দুই বাংলা। শিগগির শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি (এনজেপি) থেকে ঢাকার মধ্যে যাত্রীবাহী তৃতীয় ট্রেন মিতালী এক্সপ্রেস পথচলা শুরু করবে। ইতোমধ্যে বাংলাদেশ সরকারের রেল কর্তৃপক্ষের তরফ থেকে ট্রেনের সময়সূচি ও ভাড়া সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পর্যটন ব্যবসায়ীরা দ্রুত এই ট্রেন সেবা চালুর দাবি জানিয়ে আসছেন। ফলে ভারতের উত্তরবঙ্গে পর্যটনের জোয়ার আরও বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
রেলপথে ভারতের উত্তরবঙ্গের সঙ্গে যুক্ত হচ্ছে বাংলাদেশ

Advertisement

ভারতের উত্তরবঙ্গের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ স্থাপনে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থেকে বাংলাদেশের ঢাকা পর্যন্ত রেল চলাচলের সিদ্ধান্ত নিয়েছিল দুই দেশের সরকার। গত বছরই এই ট্রেন পরিষেবা শুরু হওয়ার কথা থাকলেও ওই সময় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ায় তা স্থগিত হয়।

কিন্তু তারপর থেকে করোনা সংক্রমণের কারণে এই ট্রেন পরিষেবা চালুর উদ্যোগ থমকে যায় বলে উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রের মাধ্যমে জানা গেছে। অবশেষে কোভিড পরিস্থিতি স্বাভাবিক হতে থাকায় আবারও ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ স্থাপনের তৃতীয় ট্রেন মিতালী এক্সপ্রেস চালানোর ব্যাপারে তোড়জোড় শুরু করেছে দু’দেশের সরকার।

ঢাকা-টরন্টোর টিকিট ৫ মিনিটেই শেষ!

তবে ভারতের রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের বিজ্ঞপ্তি জারি হয়নি। এমনিতেই উত্তরবঙ্গের শিলিগুড়িতে প্রতি বছরই ভ্রমণে আসেন অনেক বাংলাদেশি। এখন চিকিৎসার প্রয়োজনে এবং উচ্চ শিক্ষার জন্যও বাংলাদেশ থেকে অনেকে শিলিগুড়িতে আসছেন।

এই ট্রেন পরিষেবা চালু হলে এ ধরনের মানুষের অনেকটাই সুবিধা হবে। প্রসঙ্গত আগে থেকেই ভারত-বাংলাদেশের মধ্যে দুটি ট্রেন চালু রয়েছে। একটি মৈত্রী এবং অন্যটি বন্ধন এক্সপ্রেস। তবে এরপর এ দু’দেশের মধ্যে এটি হবে তৃতীয় যাত্রীবাহী ট্রেন।

মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের মতো উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগকারী প্রথম ট্রেনটি মিতালি এক্সপ্রেসও সফল হবে বলে আশা দু’দেশের।

নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত মোট যাত্রাপথ ৫৩০ কিলোমিটার। এই পথ অতিক্রম করতে সময় লাগবে ৯ ঘণ্টা। পথে বাংলাদেশের রয়েছে ৪৪৬ কিলোমিটার পথ বাকিটা ভারতের। এই পথে বাংলাদেশে পড়বে পার্বতীপুর, টাঙ্গাইলসহ মোট ১৫টি রেলস্টেশন।

কিন্তু ট্রেন কোথাও থামবে না। তবে বাংলাদেশের রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী ট্রেনের এই সফরে রয়েছে হলদিবাড়ি, চিলাহাটি স্টপেজ। প্রতি সপ্তাহে দুদিন করে এই ট্রেন চলাচল করবে। ভারতে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সপ্তাহে রবি ও বুধবার ছাড়বে এবং বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সোম ও বৃহস্পতিবার ছাড়বে। বাংলাদেশ থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বাংলাদেশে এই ট্রেনের ভাড়া ধার্য করা হয়েছে এসি বার্থে ৪ হাজার ৯০৫ টাকা, এসি সিটে ৩ হাজার ৮০৫, এসি চেয়ারে জনপ্রতি ভাড়া ধার্য করা হয়েছে ২ হাজার ৭০৫ টাকা।

হিমালয়ান হসপিটালিটি অব ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, প্রতি বছরই ভারত থেকে বাংলাদেশে প্রচুর ভারতীয় যায় এবং বাংলাদেশ থেকে প্রচুর পর্যটক উত্তরবঙ্গে আসে। এই ট্রেন পরিষেবা চালু হলে তাদের অনেকটাই সুবিধা হবে। পাশাপাশি প্রতি বছর উত্তরবঙ্গে বাংলাদেশ থেকে প্রচুর পর্যটক উত্তরবঙ্গের পাহাড়, ডুয়ার্স অঞ্চল এলাকায় ভ্রমণে আসে। তবে এক বছর ধরে শুনছি এই ট্রেন পরিষেবা চালু হবে তাই আমরা পর্যটন ব্যবসায়ীরা চাই শিগগির ট্রেন যাত্রার দিন ঘোষণা করা হোক।

অন্যদিকে এ প্রসঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা সব্যসাচী দে বলেন, এখনো ভারতের পক্ষ থেকে এ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তবে আশা করছি শিগগির ভারতীয় রেল এবং সংশ্লিষ্ট দপ্তর এই ট্রেনের যাত্রা নিয়ে বিজ্ঞপ্তি জারি করবে।

কাল পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa