Close Menu
Bangla news
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
Bangla news
Home ভারতের দুই রাজ্যে রেড অ্যালার্ট, ৪৭টি ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ওপার বাংলা

ভারতের দুই রাজ্যে রেড অ্যালার্ট, ৪৭টি ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্কShamim RezaNovember 30, 20253 Mins Read
Advertisement

ভারতের উপকূলের দিকে ক্রমশ ধেয়ে আসা ঘূর্ণিঝড় ডিটওয়াহর কারণে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাডু, ও অন্ধ্রপ্রদেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ভারতের তামিলনাড়ু, পুঁদুচেরি ও অন্ধ্র উপকূলের দিকে দ্রুত এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ডিটওয়া।

Biman Bondor

শনিবার থেকেই সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে। চেন্নাই বিমানবন্দরে শনিবার ৫৪টি ফ্লাইট বাতিল হওয়ার পর রোববারের জন্য আরও ৪৭টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে—যার মধ্যে রয়েছে ৩৬টি অভ্যন্তরীণ এবং ১১টি আন্তর্জাতিক উড়ান।

শনিবার রাতে ঘূর্ণিঝড়টি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন শ্রীলঙ্কা–তামিলনাড়ু উপকূলের উপর দিয়ে প্রায় ঘণ্টায় ৫ কিমি বেগে উত্তরমুখে এগোতে থাকে। ভারতীয় আবহাওয়া দফতরের (IMD) মতে, ঘূর্ণিঝড়টি ভূভাগের আরও কাছে আসতে থাকলেও তার তীব্রতা স্থির ছিল।

২৯ নভেম্বর রাত ১১টা ৩০ মিনিটে ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল অক্ষাংশ ১০.৭° উত্তর এবং দ্রাঘিমাংশ ৮০.৬° পূর্বে। সেটি তখন ভেদারন্যমের পূর্ব–উত্তরপূর্বে ৯০ কিমি, কারাইলের পূর্ব–দক্ষিণপূর্বে ৯০ কিমি, যাফনার উত্তর–উত্তরপূর্বে ১৩০ কিমি, পুঁদুচেরির দক্ষিণ–দক্ষিণপূর্বে ১৬০ কিমি এবং চেন্নাইয়ের দক্ষিণে প্রায় ২৬০ কিমি দূরে ছিল। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টায় ঝড়টি উত্তর তামিলনাড়ু–পুঁদুচেরি উপকূলের প্রায় সমান্তরাল পথে এগোবে—রবিবার ভোরে উপকূল থেকে ৫০ কিমি এবং সন্ধ্যার মধ্যে মাত্র ২৫ কিমি দূরত্বে চলে আসবে। আজ, ৩০ নভেম্বরই ঘূর্ণিঝড়টির স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা।

ভারি বৃষ্টি ও সতর্কতা

তামিলনাড়ু এবং পুঁদুচেরির একাধিক জেলায় জারি হয়েছে রেড অ্যালার্ট। কাডালুর, নাগাপট্টিনম, ময়িলাদুথুরাই, ভিল্লুপুরম ও চেঙ্গালপাট্টু সহ পুঁদুচেরি–কারাইক্যাল অঞ্চলে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। দক্ষিণ তামিলনাড়ু ও ডেল্টা জেলাগুলিতে ইতিমধ্যেই প্রবল বর্ষণ শুরু হয়েছে, অবস্থার আরও অবনতি হতে পারে।

বর্তমানে ঝড়ের বেগ ঘণ্টায় ৭০–৮০ কিমি। অত্যন্ত তীব্র ঘূর্ণিঝড়ের মানদণ্ডে না পড়লেও ধীর গতিতে উপকূলের এত কাছে অবস্থান করার ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়ছে। আবহাওয়া দফতরের ডিজি এম. মহাপাত্র জানান, “বাতাসের গতি খুব বেশি না হলেও কৃষিজমি ও ফসলের উপর বড় প্রভাব ফেলতে পারে। নিম্নভূমিতে জল ঢোকার সম্ভাবনা রয়েছে। আধা থেকে এক মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস দেখা দিতে পারে।”

প্রশাসনিক প্রস্তুতি

ঝড়ের মোকাবিলায় তামিলনাড়ু সরকার ২৮টি ডিজাস্টার রেসপন্স টিম মোতায়েন করেছে, পাশাপাশি ৬,০০০টি ত্রাণ শিবির প্রস্তুত রাখা হয়েছে। রাজ্য সরকার সমস্ত জরুরি ব্যবস্থা পর্যালোচনা করছে। ভাদোদরা, গুজরাট থেকে ৬ BN NDRF-এর পাঁচটি দল সংশ্লিষ্ট উদ্ধার সরঞ্জামসহ চেন্নাইয়ে পাঠানো হয়েছে।

এ দিকে শ্রীলঙ্কায় ইতিমধ্যেই ডিটওয়ার প্রভাবে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে—১৫৩ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ প্রায় ২০০। চেন্নাই ও আশপাশের উপকূলীয় শহরগুলোতে বাড়ানো হয়েছে সতর্কতা। বিমানবন্দরে উড়ান বাতিল ও বাতিলের সম্ভাব্য তালিকা দীর্ঘ হচ্ছে। রেল কর্তৃপক্ষও বিশেষ ওয়ার রুম চালু করেছে, যাতে যে কোনও ক্ষয়ক্ষতি হলে দ্রুত মেরামতির ব্যবস্থা করা যায়।

ঘরে থাকা ২টি জিনিস দিয়ে তৈরি করুন ফেসপ্যাক, ত্বক হবে রাতারাতি উজ্জ্বল

ঘূর্ণিঝড় ডিটওয়া

২০২৫ সালের উত্তর ভারত মহাসাগরীয় ঘূর্ণিঝড় মরশুমে এটি ১৪তম ট্রপিক্যাল ডিপ্রেশন বা ক্রান্তীয় ঘূর্ণিঝড় এবং চতুর্থ নামকৃত ঝড়। দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কার কাছে সৃষ্ট হয়ে এটি দ্রুত উত্তর–উত্তরপশ্চিমে অগ্রসর হয় এবং ভারতের পূর্ব উপকূলের পাশ ঘেঁষে ওঠে।

সূত্র: নিউজ ১৮ বাংলা

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
৪৭টি অ্যালার্ট আন্তর্জাতিক ওপার দুই ফ্লাইট বাতিল বাংলা ভারতের রাজ্যে রেড রেড অ্যালার্ট
Related Posts
থাইল্যান্ড নাকি কম্বোডিয়া

থাইল্যান্ড নাকি কম্বোডিয়া, সামরিক শক্তিতে কে এগিয়ে

December 9, 2025
India

এটি ভারতের একটি অনন্য গ্রাম, যেখানে মানুষ এক দেশে খায় আর অন্য দেশে ঘুমায়

December 9, 2025
Anny

জন্ম থেকেই অ্যানির দুইটি বিশেষ অঙ্গ, জানালেন সুবিধা ও অসুবিধা

December 9, 2025
Latest News
থাইল্যান্ড নাকি কম্বোডিয়া

থাইল্যান্ড নাকি কম্বোডিয়া, সামরিক শক্তিতে কে এগিয়ে

India

এটি ভারতের একটি অনন্য গ্রাম, যেখানে মানুষ এক দেশে খায় আর অন্য দেশে ঘুমায়

Anny

জন্ম থেকেই অ্যানির দুইটি বিশেষ অঙ্গ, জানালেন সুবিধা ও অসুবিধা

বাবরি মসজিদ নির্মাণ

বাবরি মসজিদ নির্মাণে এলো ১১ ট্রাঙ্ক ভর্তি টাকা

জাপানে ভূমিকম্প

জাপানে বড় মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

Visa

ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখার নির্দেশ যুক্তরাষ্ট্রের

২৩ আফগান সেনা নিহত

পাকিস্তানের হামলায় ২৩ আফগান সেনা নিহত

Visa

ভিসা নিয়ে এবার ফ্যাক্ট-চেকারদের কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

ইরানে ম্যারাথন আয়োজক গ্রেপ্তার

হিজাব ছাড়া প্রতিযোগীর অংশগ্রহণ, ইরানে ম্যারাথন আয়োজক গ্রেপ্তার

malaysia

মালয়েশিয়ায় ‘নিষিদ্ধ পল্লী’ থেকে বাংলাদেশিসহ আটক ১৩৯

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.