Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ভারতে পালানোর সময় কসবা সীমান্তে যুগ্ম সচিব আটক
জাতীয়

ভারতে পালানোর সময় কসবা সীমান্তে যুগ্ম সচিব আটক

By Shamim RezaOctober 12, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময়ে এ কে এম জি কিবরিয়া মজুমদার নামের একজন যুগ্ম সচিবকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

Sochib

Advertisement

শনিবার (১২ অক্টোবর) বিকালে পুটিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সন্ধ্যা ছয়টার দিকে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি বর্তমানে বিজিবি হেফাজতে রয়েছেন। তাকে কসবা থানায় সোপর্দ করার কথা।

এ কে এম জি কিবরিয়া মজুমদার জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর অধীনে যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কোমরকরা গ্রামের মৃত মফিজ উদ্দিন আহাম্মদ মজুমদারের ছেলে তিনি।

বিজিবি সূত্র জানায়, কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পিলার ২০৫০/৮—এস থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কিবরিয়া মজুমদার ভারতে অনুপ্রবেশের জন্য সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিলেন। এ সময় শালদানদী বিওপির টহল দল তাকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই যুগ্ম সচিব বিজিবিকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন অপরাধমূলক ধ্বংসাত্মক কার্যকলাপে জড়িত থাকায় তার নামে একাধিক মামলা হওয়ায় তিনি দেশ ছাড়তে চেয়েছিলেন। এ জন্য ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় যান তিনি।

বিজিবির ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, পাসপোর্ট ছাড়া অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার দায়ে যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে কসবা থানায় সোপর্দ করার কার্যক্রম চলছে।

কোন জিনিস গরুর পিছনে আর মহিলাদের সামনের দিকে থাকে

বিভিন্ন সূত্রে জানা গেছে, এ কে এম জি কিবরিয়া মজুমদার ঢাকার সবুজবাগের দক্ষিণগাঁও এলাকায় থাকতেন। গত ২৫ সেপ্টেম্বর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয় শেখ হাসিনা সরকারের আমলে সংসদ সচিবালয়ে আত্তীকরণ হওয়া এই কর্মকর্তা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
কৃষক কবির হোসেন

আলোচিত সেই কৃষক কবির হোসেন আর নেই

June 23, 2026
Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

June 23, 2026
BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

June 23, 2026

Latest News

কৃষক কবির হোসেন

আলোচিত সেই কৃষক কবির হোসেন আর নেই

Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

সেতুমন্ত্রী

নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এ নিয়ে কথা না বলাই শ্রেয় : সেতুমন্ত্রী

বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa