Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ইজতেমা শেষে যা বললেন ভারতের মন্ত্রী
জাতীয়

ইজতেমা শেষে যা বললেন ভারতের মন্ত্রী

By Saiful IslamJanuary 17, 20233 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন, আলেমদের মধ্যে মেলবন্ধন তৈরি করতে হবে। তাদের মধ্যে মেলবন্ধন তৈরি হলে উভয় দেশেই সুসন্তান তৈরি হবে। ভারতেও হবে বাংলাদেশেও হবে। কারণ প্রকৃত আলেম কোনো দিন দেশদ্রোহী হতে পারে না।

ভারতের মন্ত্রী

তিনি আরও বলেন, ইসলাম ধর্মের নামে যারা সহিংসতা ছড়ায় বা যারা মানব বোমায় নিজেকে খতম করে, অন্য সাধারণ মানুষের প্রতি অবিচার করে, দেওবন্দের ভাষায় এসব কাজ ইসলামের দৃষ্টিতে হারাম।

সোমবার দুপুরে ঢাকার উত্তরায় আলমি শূরার (মাওলানা যোবায়েরপন্থি) বিশ্ব ইজতেমা পরবর্তী সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় পশ্চিম বঙ্গের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিসেবা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিব হাসান, তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি নাদিম হাসান, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, আব্দুল কুদ্দুস, বাহাউদ্দিন জাকারিয়া, তাফাজ্জল হক আজিজ, নাজমুল হোসেন, লোকমান মাজহারী, মুফতি জাকির হোসাইন কাসেমী, জয়নাল আবেদীন, মুফতি মাসউদুল করীম, মতিউর রহমান গাজীপুরী, জাবের কাসেমী, মুফতি জহির ইবনে মুসলিম প্রমুখ।

মন্ত্রী সিদ্দিকুল্লাহ আরও বলেন, আমার জানামতে ইজতেমা ময়দানের জায়গাটুকু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়ে গেছেন। তিনি জায়গাটি দিয়ে একটি সদকায়ে জারিয়ার কাজ করে গেছেন। আমরা চাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার স্বপ্ন পূরণে এ দেশের আলেমদের সহযোগিতায় এগিয়ে আসবেন। ইজতেমা ময়দানের দলিল, রেকর্ড, ম্যাপ হয়ে গেলে ওই ময়দানটা হাত ছাড়া হবে না। ময়দানের পাকাপোক্ত কাগজপত্র, সীমানা নির্ধারণ হয়ে গেলে জায়গাটা কেউ দখল করতে পারবে না।

তিনি বলেন, তাবলিগ জামাতের যে শৃঙ্খলা, এটা সারা পৃথিবীর কাছে একটা মডেল। কেউ স্বীকার করবেন, কেউ করবেন না সেটা তার নিজস্ব ব্যাপার। ইসলাম ধর্মের শিক্ষা ও বুজর্গদের দ্বীনের নীতি আদর্শ হলো তাদের পাথেয়।

বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, এখানকার সরকারে যারা আছেন ইজতেমার ব্যাপারে তারা খুবই আন্তরিক। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যে আন্তরিকতা পরিলক্ষিত হলো এটাও উল্লেখযোগ্য।

তিনি আরও বলেন, আমি একজন ভারতীয় নাগরিক। আমরা ভারতবর্ষে সম্মিলিত জাতীয়তাবাদের পক্ষে। ভারতবর্ষ একটি সেক্যুলার স্টেট, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। ভারতের সংবিধান পৃথিবীর বৃহত্তর গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সংবিধান, এতে কোনো সন্দেহ নেই।

সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, সব জায়গায়ই দুর্বৃত্তপরায়ন মানুষ থাকে, তারা গোলমাল পাকাবার চেষ্টা করে। এদের সংখ্যা খুবই কম। সমাজে ভালো মানুষের সংখ্যাই বেশি।

তিনি বলেন, সম্মিলিত জাতীয়তাবাদের কারণে ভারতবর্ষ প্রায় ১৪০ কোটি মানুষের দেশ। পশ্চিমবঙ্গে প্রায় ১০ কোটি মানুষ বসবাস করেন।

তিনি আরও বলেন, ইজতেমার খিমায় (তাঁবুতে) বাংলাদেশের অনেক ভাই আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভূয়সী প্রশংসা করলেন; যা আমি ভাবিওনি, কেউ কিছু বলবে। কিন্তু আমি অনুভব করেছি। মমতা ব্যানার্জী অত্যন্ত কর্মঠ এবং খুব দায়িত্বশীল মুখ্যমন্ত্রী।

সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, আমি সরকারি প্রতিনিধি হিসেবে বাংলাদেশে আসিনি, জামাতে এসেছি। আলেম ভাইদের সঙ্গে দেখা করতে এসেছি। আমরা চাইব দুই দেশের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি হোক। আমরা অনুভব করেছি বাংলাদেশের খাবার, পোশাক ও পরিবেশ পশ্চিম বাংলার মতোই। ভাগ্যের পরিহাসে আমরা দুই ভাগে ভাগ হয়ে গেছি।

তিনি আরও বলেন, তাবলীগ জামাতের খাতিরে সারা বিশ্বে বাংলাদেশ যেমন পরিচিত, তেমনি সরকারও পরিচিত। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানাব- ইজতেমার জায়গাটা দখলমুক্ত করে তাবলিগওয়ালাদের কাছে দেশের নিয়ম অনুযায়ী হস্তান্তর করা হোক। তিনি তার বাবার দেওয়া ইজতেমা ময়দানের অসম্পন্ন কাজ সম্পন্ন করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস রাখি।

ধর্মের নামে কেউ যাতে বিভ্রান্ত করতে না পারে: প্রধানমন্ত্রী

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ইজতেমা ভারতের মন্ত্রী শেষে
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
স্বরাষ্ট্র উপদেষ্টা

কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

February 3, 2026
আলী রীয়াজ

বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ

February 3, 2026

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

February 3, 2026
Latest News
স্বরাষ্ট্র উপদেষ্টা

কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

আলী রীয়াজ

বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

RAB

র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

র‌্যাব

বদলে যাচ্ছে র‌্যাবের নাম, পোশাকেও আসছে পরিবর্তন

সুরভী জাইমা রহমান

দীর্ঘ ৪৭ বছর ধরে শিশুদের মেধা বিকশিত করতে কাজ করছে সুরভী: জাইমা রহমান

সরকারি ছুটি

টানা চার দিনের ছুটির সুযোগ মিলবে যেভাবে

কূটনৈতিক পাসপোর্ট

কূটনৈতিক পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা

ঢাকার আবহাওয়া

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

যোগদান করেছেন

আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.