Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক ভারতীয় জঙ্গল থেকে উদ্ধার হওয়া মার্কিন নারীকে ঘিরে রহস্য
আন্তর্জাতিক ওপার বাংলা

ভারতীয় জঙ্গল থেকে উদ্ধার হওয়া মার্কিন নারীকে ঘিরে রহস্য

By Shamim Rezaআগস্ট 4, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : গাছের সঙ্গে শিকল বাঁধা অবস্থায় এক মার্কিন নাগরিককে ভারতের একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করার পর সাত দিন পার হয়ে গেলেও, তার পরিচয়, কী কারণে কে তাকে জঙ্গলে আটকে রাখল, এসব প্রশ্নের উত্তর এখনো অজানা।

Nari

Advertisement

পুলিশের কাছে লিখিত বয়ানে ওই নারী অভিযোগ করেছেন, তার স্বামী তাকে খাবার ও পানি ছাড়াই শেকল দিয়ে বেঁধে জঙ্গলে ফেলে রেখে গেছে। পুলিশ বলছে, তার দেওয়া তথ্যের ভিত্তিতে তারা দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে তার স্বামীকে খুঁজছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ৫০ বছর বয়সী ললিতা কাইকে ভারতে মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার একটি জঙ্গলে গাছের সঙ্গে শেকল দিয়ে বাঁধা অবস্থায় খুঁজে পাওয়া যায়। গত শনিবার রাতে সাহায্যের জন্য তিনি চিৎকার করছিলেন। স্থানীয়রা সাহায্যের জন্য তার চিৎকার শুনতে পান। এরপর পুলিশ এসে তাকে উদ্ধার করে।

তবে শারীরিকভাবে অত্যন্ত দুর্বল থাকায় কায়িকে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্বলতার জন্য তিনি ঠিকভাবে কথাও বলতে পারছিলেন না। এরপর কাই ইংরেজিতে একটি নোট লিখেছেন।

সেখানে তিনি জানান,‘তার স্বামী তাকে ৪০ দিন আগে একটি লোহার শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে এবং কোনো খাবার না দিয়ে রেখে চলে গেছেন।

’
তিনি মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন বলেও এনডিটিভি জানিয়েছে। তার কাছে কিছু ওষুধও পাওয়া গেছে। তবুও পুলিশ তার স্বামীর সম্ভাব্য হত্যাচেষ্টার তদন্ত শুরু করেছে, যার পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ তার স্বামীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেছে। বিষয়টি আরো তদন্তের জন্য তামিলনাড়ু, গোয়া এবং মহারাষ্ট্রে দল পাঠিয়েছে।

পুলিশ বলছে, তার এই দাবিগুলো যাচাই করা যায়নি এখনো। কারণ তাদের বিশ্বাস, খাবার বা পানি ছাড়া কেউ এত দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে না। কাই আরো দাবি করেন, তাকে সাইকোসিসের জন্য একটি ইনজেকশন দেওয়া হয়। ফলে তার চোয়াল অবশ হয়ে যায়। পুলিশ সুপার সৌরভ অগ্রবাল আউটলেটকে বলেছেন, পুলিশ যাচাই করার চেষ্টা করছে দাবিগুলো সত্য কি না।

পুলিশ জানিয়েছে, কায়ি আমেরিকায় ব্যালে নৃত্যশিল্পী এবং যোগব্যায়াম অনুশীলনকারী ছিলেন। ১০ বছর আগে তামিলনাড়ুতে যোগব্যায়াম এবং ধ্যান অধ্যয়নের জন্য ভারতে এসেছিলেন। সেখানেই স্বামী সতীশের সঙ্গে তার পরিচয় হয়। কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে পুলিশ কায়ির স্বামীর নাম সতীশ বলে উল্লেখ করেছে। পুলিশ বলছে, কোনো কারণে স্বামীর সঙ্গে তার মনোমালিন্য হয়।

ছবিটি জুম করে খুঁজুন কি লুকিয়ে রয়েছে গাছের ডালে

পুলিশ বলছে, তারা মোবাইল ফোন এবং ওই নারীর কাছে পাওয়া ট্যাবলেটের ভিত্তিতেও সূত্র খুঁজছে। দিল্লির মার্কিন দূতাবাস ‘তদন্ত দ্রুত করার জন্য পুলিশের ওপর চাপ প্রয়োগ করছে।’ কিন্তু তারা এ ঘটনার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

সূত্র : নিউ ইয়র্ক পোস্ট, এনডিটিভি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
সঙ্গে থাকব

মমতা দিদি যতদিন বেঁচে আছেন, তার সঙ্গে থাকব: দেব

জুন 10, 2026
পালটা জবাব

যুক্তরাষ্ট্রের হামলার পালটা জবাব দিল ইরান

জুন 10, 2026
হামলার জবাব

যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ভয়াবহ: আরাঘচি

জুন 10, 2026
Latest News
সঙ্গে থাকব

মমতা দিদি যতদিন বেঁচে আছেন, তার সঙ্গে থাকব: দেব

পালটা জবাব

যুক্তরাষ্ট্রের হামলার পালটা জবাব দিল ইরান

হামলার জবাব

যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ভয়াবহ: আরাঘচি

শান্তিরক্ষী দিবস

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

বিদ্যুৎকেন্দ্র

সংঘাতের মধ্যে উপকূলের ৫ স্থানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা ইরানের

হামলা

ইরানের বিরুদ্ধে নতুন করে আমেরিকার হামলা শুরু

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় চীনের কোম্পানি

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় চীনের তিন কোম্পানি

ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোটরিচ

ফ্রান্সে ঢুকতে পারবেন না ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোটরিচ

আয়াতুল্লাহ খামেনির জানাজা

আয়াতুল্লাহ খামেনির জানাজা-দাফনের সময় জানালো ইরান

তেলের দাম

আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa