Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ভারতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বেতন কত
আন্তর্জাতিক ওপার বাংলা

ভারতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বেতন কত

By Shamim RezaJune 10, 20242 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : টানা তৃতীয় বার ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন নরেন্দ্র মোদি। ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে এই গৌরবের অধিকারী হলেন তিনি। এর আগে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু টানা তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

India-President

রবিবার (৯ জুন) সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

এদিকে ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কত বেতন পান, তা জানার আগ্রহ রয়েছে অনেকেরই। দেশটির জনপ্রিয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ বিষয়ে তথ্য প্রকাশ করেছে।

রাষ্ট্রপতি

২০১৮ সালে ভারতের রাষ্ট্রপতির ও তিন সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডারের বেতন প্রতি মাসে দেড় লাখ ভারতীয় রুপি থেকে মাসে পাঁচ লাখ রুপিতে সংশোধন করা হয়। সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি বাজেট বক্তৃতায় এই মূল্যবৃদ্ধির ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, ভারতীয় রাষ্ট্রপতির সর্বশেষ সংশোধিত সম্মানী ২০০৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হয়েছিল।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, যেসব সুবিধা রাষ্ট্রপতি পাবেন সেগুলো হলো-

* রাষ্ট্রপতি বিমান, রেল বা স্টিমারের মাধ্যমে দেশের যেকোনো জায়গায় বিনা মূল্যে ভ্রমণ করতে পারবেন। সেই সঙ্গে তিনি একজন ব্যক্তিকেও সঙ্গে নিতে পারেন, যার খরচও বহন করা হবে।

* সম্পূর্ণ বিনা মূল্যে চিকিৎসাসেবা পাবেন রাষ্ট্রপতি।

* রাষ্ট্রপতির জন্য থাকবে আসবাব সজ্জিত বিনা ভাড়ার বাসা, দুটি বিনা মূল্যের টেলিফোন সংযোগ (একটি ইন্টারনেট সংযোগের জন্য), একটি মোবাইল ফোন, পাঁচজন ব্যক্তিগত কর্মী। বাড়ির রক্ষণাবেক্ষণও রাষ্ট্রীয় খরচে করা হবে।

* দায়িত্বরত অবস্থায় রাষ্ট্রপতি মৃত্যুবরণ করলে তার স্বামী বা স্ত্রীকে অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতি যে পেনশন পেতেন, তার ৫০ শতাংশ হারে বাকি জীবনের জন্য পারিবারিক পেনশন প্রদান করা হবে।

* রাষ্ট্রপতির স্বামী বা স্ত্রীও বিনা মূল্যে চিকিৎসাসেবা পাবেন।

উপরাষ্ট্রপতি

একই বাজেট বক্তৃতায় জেটলি ভারতের উপরাষ্ট্রপতির বেতন প্রতি মাসে সোয়া এক লাখ রুপি থেকে চার লাখ রুপিতে বৃদ্ধির ঘোষণা করেছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, উপরাষ্ট্রপতি বিনামূল্যে বাসস্থান, ব্যক্তিগত নিরাপত্তা, চিকিৎসা সেবা, ট্রেন ও বিমান ভ্রমণ, একটি ল্যান্ডলাইন সংযোগ, মোবাইল ফোন পরিষেবা এবং কর্মী পাবেন।

অবসর গ্রহণের পর, উপরাষ্ট্রপতি একজন ব্যক্তিগত সচিব, একজন অতিরিক্ত ব্যক্তিগত সচিব, একজন ব্যক্তিগত সহকারী এবং দুইজন পিয়ন সমন্বিত সেক্রেটারি স্টাফ পাওয়ার অধিকারী হবেন।

প্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী প্রতি মাসে বেতন বাবদ ১ লাখ ৬৬ হাজার রুপি পান। আরও যেসব সুবিধা পেয়ে থাকেন ভারতের প্রধানমন্ত্রী সেসব হলো-

* প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য নিয়োজিত থাকে স্পেশাল প্রটেকশন গ্রুপ (এসপিজি)।

* প্রধানমন্ত্রীর সরকারি সফরের জন্য রয়েছে বিশেষ বিমান ‘এয়ার ইন্ডিয়া ওয়ান’।

দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস, সতর্ক সংকেত

* প্রধানমন্ত্রীর জন্য রয়েছে সরকারি বাসভবন ৭, রেসকোর্স রোড।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘ও আন্তর্জাতিক ওপার কত নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর বাংলা বেতন ভারতে রাষ্ট্রপতি
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
সতর্কবার্তা শি'র

যুক্তরাষ্ট্রকে সাবধান হওয়ার সতর্কবার্তা শি’র

February 5, 2026
ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প

February 5, 2026
ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন ট্রাম্প

February 5, 2026
Latest News
সতর্কবার্তা শি'র

যুক্তরাষ্ট্রকে সাবধান হওয়ার সতর্কবার্তা শি’র

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন ট্রাম্প

ভারত ম্যাচ বয়কট

ভারত ম্যাচ বয়কটের পেছনে বাংলাদেশ নাকি অন্য ইস্যু, জানালেন পাক প্রধানমন্ত্রী

সরকারের কাছে ফেরত

ভেনেজুয়েলাকে ৫০ কোটি ডলার বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

১৬২ জন নিহত

এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা

নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

সিন্ধু সভ্যতার

মহেঞ্জোদারো, সিন্ধু সভ্যতার এক বিস্ময়কর মহাগাথা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.