Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ভারত ভিসা চুক্তিতে বড় পরিবর্তন আসতে যাচ্ছে
জাতীয়

ভারত ভিসা চুক্তিতে বড় পরিবর্তন আসতে যাচ্ছে

By Shamim RezaJanuary 19, 20244 Mins Read

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের সবচেয়ে কাছের রাষ্ট্র হিসেবে প্রতি বছর বিভিন্ন কারণে বাংলাদেশি পর্যটক, ব্যবসায়ী, অসুস্থ রোগীরা ভারতে ভ্রমণ করে থাকেন।

ভারত ভিসা

Advertisement

ভারতের ব্যুরো অভ ইমিগ্রেশনের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ভারতে পর্যটকদের ২০ শতাংশ ছিল বাংলাদেশ থেকে, যা দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়াও ২০২২ সালে ৬১.২ লাখের ওপর বিদেশি পর্যটক ভারত ভ্রমণ করেন। এর মধ্যে বাংলাদেশ থেকে ১২ লাখ ৫৫ হাজার পর্যটক গেছে ভারতে।

এসব কারণ বিবেচনা করে এবার ভারতের সাথে ভ্রমণ চুক্তিতে উল্লেখযোগ্য সংশোধনী আনার প্রস্তাব করছে বাংলাদেশ। চুক্তিতে দুই দেশের নাগরিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হবে।

সুবিধাগুলোর মাঝে উল্লেখযোগ্য হচ্ছে ভ্রমণের ক্ষেত্রে যেকোনো চেকপোস্ট দিয়ে যাওয়া-আসার সুবিধাসহ ভিসা ইস্যুর প্রস্তাব করবে বাংলাদেশ। একইসাথে মেডিকেল ভিসার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি চিকিৎসা গ্রহণের সুবিধার্থে বহুভ্রমণ সুবিধা ও প্রয়োজনে হাসপাতাল পরিবর্তনের সুযোগ রাখার বিষয়টিও বাংলাদেশের পক্ষ থেকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হবে।

এর আগে বাংলাদেশ-ভারতের নাগরিকদের দুই দেশে যাতায়াতের জন্য ১৯৭২ সালের ১ সেপ্টেম্বর থেকে একটি ভ্রমণ চুক্তি (ট্রাভেল এগ্রিমেন্ট) রয়েছে। এই চুক্তির আওতায় এক দেশ অপর দেশের নাগরিকদের বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা দিয়ে থাকে। ভিসার ধরন অনুযায়ী নাগরিকরা ভ্রমণ ও অন্যান্য সুবিধা ভোগ করেন। সর্বশেষ ২০১৩ সালের জানুয়ারিতে এই চুক্তি করা হয়েছিল, যার মেয়াদ শেষ হয়েছে ১৫ জানুয়ারি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আগামী এক মাসের মধ্যে নতুন ভ্রমণ চুক্তি স্বাক্ষর হবে বলে আশা করা হচ্ছে। সেজন্য বাংলাদেশের পক্ষে সুরক্ষা সেবা বিভাগ একটি প্রস্তাবনা তৈরি করেছে।

এ নিয়ে গত সোমবার ১৫ জানুয়ারি সুরক্ষা সেবা বিভাগ এক আন্তঃমন্ত্রণালয় সভা ডেকেছিল। সেখানে এসব প্রস্তাবের ওপর পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং নৌপরিবহন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামত ও সুপারিশ নেওয়া হয়েছে।

জানা গেছে, এরপর প্রস্তাব চূড়ান্ত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় পক্ষের মতামতের জন্য পাঠানো হবে। ভারতীয় পক্ষও তাদের প্রস্তাব থাকলে বাংলাদেশের মতামত নেবে। উভয় পক্ষের মতামতের পরে চুক্তিটি নবায়ন করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, বাংলাদেশি বা ভারতীয়রা এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণের সময় ভিসায় উল্লেখ থাকে যে ভ্রমণকারী কোন চেকপোস্ট দিয়ে অন্য দেশে প্রবেশ করবেন বা ফিরে আসবেন। এতে অনেক সময় ভ্রমণকারীদের অসুবিধায় পড়তে হয়। এজন্য এবারের চুক্তিতে ভিসায় ‘ডেজিগনেটেড চেকপোস্ট’ তুলে দিয়ে ‘থ্রু এনি চেকপোস্ট’ কথাটি বসানোর প্রস্তাব করা হবে।

এ চুক্তির ফলে ভিসা পাওয়ার পর ভ্রমণকারী তার সুবিধা অনুযায়ী যেকোনো চেকপোস্ট বা রুট দিয়ে এক দেশ থেকে অন্য দেশে প্রবেশ করতে ও ফিরে আসতে পারবেন। এতে নির্দিষ্ট কয়েকটি চেকপোস্টে বাড়তি ভিড় কমবে। সেই বিবেচনায় এই প্রস্তাব করা হচ্ছে।

একইসাথে দীর্ঘমেয়াদি চিকিৎসার সময় মেডিকেল ভিসার ক্ষেত্রে এক ভিসায় বারবার যাওয়া-আসার সুবিধা এবং হাসপাতাল পরিবর্তন করার সুবিধা রাখার প্রস্তাব করা হচ্ছে।

এছাড়াও কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টের ক্ষেত্রে বিনা ভিসায় অবস্থানের মেয়াদ ৯০ দিন করার প্রস্তাব করবে বাংলাদেশ যা আগে ছিলো ৪৫ দিন। পরবরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই প্রস্তাব করেছে। এছাড়াও স্বল্পমেয়াদি ডাবল এন্ট্রি ভিসার মেয়াদ ৩ মাস থেকে বাড়িয়ে ৬ মাস করার প্রস্তাবও করবে বাংলাদেশ।

এছাড়া রুট হিসেবে এবার নদীপথ যুক্ত করার প্রস্তাব করা হবে। এতদিন দুই দেশে ভ্রমণে রুট হিসেবে স্থল, আকাশ ও সমুদ্র (ল্যান্ড, এয়ার ও সি) উল্লেখ করা হয়েছে। এখন থেকে নদীও (রিভার) উল্লেখ থাকবে। সম্প্রতি দুই দেশের মধ্যে রিভার ক্রুজ চালু হওয়ার পর নদী রুট উল্লেখ করার এই ব্যবস্থা নেওয়া হলো।

ছয় মাসের বেশি অবস্থানের ক্ষেত্রে বর্তমানে ফরেনার রেজিস্ট্রেশন অফিস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে অনুমতি নিতে হয়। নতুন চুক্তিতে এভাবে অনুমতি নেওয়ার পদ্ধতি বাদ দিয়ে এখন থেকে আগমনের ১৪ দিন আগে রেসিডেনশিয়াল পারমিটের জন্য অনলাইনে নিবন্ধন করার প্রস্তাব করবে বাংলাদেশ। তবে লং-টার্ম মাল্টিপল এন্ট্রি ভিসা ও লং-টার্ম এমপ্লয়মেন্ট ভিসার ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

বাংলাদেশ ভারতকে কূটনৈতিক ও অফিসিয়াল ভিসা, স্বল্পমেয়াদি ডাবল এন্ট্রি ভিসা, দীর্ঘমেয়াদি মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা, লং-টার্ম এমপ্লয়মেন্ট ভিসা, বিনিয়োগকারী বা ব্যবসায়ীদের ভিসা, সাংবাদিকদের ভিসা, শিক্ষাগত বা গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত গবেষণা পণ্ডিত বা ফেলোদের জন্য ভিসা, শিক্ষার্থীদের জন্য ভিসা, ট্রানজিট ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসাসহ বিভিন্ন ভিসা দিয়ে থাকে।

বাংলাদেশ ও ভারত ভ্রমণের জন্য কোনো ভিসা ফি নেই। এগুলোর বাইরে জরুরি প্রয়োজনে দুই দেশের নাগরিকদের জন্য সার্ভিস চার্জের বিনিময়ে তাৎক্ষণিক ভিসার ব্যবস্থা রয়েছে। যদিও এ ধরনের ভিসা সাধারণত দুই দেশের কোনো পক্ষ বিশেষ ইস্যু করে না।

বুড়ি হয়ে যাচ্ছেন প্লাস্টিক বিউটি, ট্রলের শিকার ঐশ্বর্য রাই

বাংলাদেশের প্রস্তাবিত সংশোধনীগুলো উভয় দেশের নাগরিকদের ভ্রমণ প্রক্রিয়াকে সহজতর এবং উন্নত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa