Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ভারতের লোকসভা নির্বাচন: প্রচণ্ড গরমে ভোটার টানতে লটারির আয়োজন
আন্তর্জাতিক ওপার বাংলা

ভারতের লোকসভা নির্বাচন: প্রচণ্ড গরমে ভোটার টানতে লটারির আয়োজন

By Tarek HasanMay 1, 20242 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অধিকাংশ রাজ্যজুড়েই বয়ে যাচ্ছে প্রচণ্ড তাপপ্রবাহ। এরই মধ্যে অনুষ্ঠিত হচ্ছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার নির্বাচন। সারা দেশের মানুষ যখন প্রচণ্ড খরতাপে জেরবার, তখন তার প্রভাব পড়েছে লোকসভা নির্বাচনের ভোটেও। নির্বাচনের প্রথম দুই ধাপের ভোটে লক্ষ্য করা গেছে, ১৮তম লোকসভা নির্বাচনে ভোটদানের গড় হার নিম্নমুখী।

লোকসভার নির্বাচন

প্রথম ও দ্বিতীয় ধাপের ভোটে ভোটার উপস্থিতির সামগ্রিক পরিসংখ্যান দেখে ভোটদানে উৎসাহ দিতে এবার মধ্যপ্রদেশের ভূপালে লটারির ব্যবস্থা করা হয়েছে। যেখানে লাকি ড্র জিতলে ভোটাররা পাবেন হিরার আংটি, টিভি, বাইক, ফ্রিজ, ল্যাপটপসহ আরও অনেক আকর্ষণীয় উপহার।

মধ্যপ্রদেশে চার ধাপে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে। আগামী ৭ মে তৃতীয় ধাপে মধ্যপ্রদেশের আট আসনে ভোট গ্রহণ হবে। প্রথম দুই ধাপে ভোটারদের ভোটদানের হারের ব্যবধান প্রায় সাড়ে ৮ শতাংশ। তাই পরবর্তী ধাপগুলোতে ভোটারদের উপস্থিতি বাড়াতেই ভূপাল জেলা প্রশাসনের তরফে লটারির আয়োজন করা হয়েছে।

ভূপালে মোট ২ হাজার ৯৭টি বুথ রয়েছে। সেসব বুথে ভোটারদের জন্য মোট ছয় হাজার পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। জেলা নির্বাচনী কর্মকর্তা কৌশলেন্দ্র বিক্রম সিং জানিয়েছেন, ভোটের দিন প্রতিটি বুথে সকাল ১০টা, বেলা ৩টা ও সন্ধ্যা ৬টায়—এই তিন সময়ে তিনটি করে ‘লাকি ড্র’ করা হবে। প্রতিটি ড্র থেকে একজন করে ভোটার বেছে নেওয়া হবে। এ ছাড়া আরও অনেক বাম্পার পুরস্কারের ব্যবস্থা আছে।

মধ্যপ্রদেশের রাজধানীর জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, লটারির জন্য ভোটারদের প্রথমে একটি ফরম পূরণ করতে হবে। মোবাইল নম্বর, নাম ও ভোটার আইডি দিয়ে কুপন বক্সে সেই ফরম ফেলতে হবে। এরপর ভোটের কালি দেখালেই কেবল ভোটাররা পুরস্কার নিতে পারবেন।

ইসলামের দৃষ্টিতে শ্রমিকের অধিকার ও মর্যাদা

ইতিমধ্যে জেলা নির্বাচনী দপ্তর থেকে এই নিয়ে প্রচার চালানো হচ্ছে। ভূপালের নিউমার্কেট, বেশ কয়েকটি শপিং মলসহ শহরের একাধিক জায়গায় লটারির বাক্সও রাখা হয়েছে বলে জানিয়েছেন ভূপাল জেলা পঞ্চায়েতের মুখ্য নির্বাচনী কর্মকর্তা।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আন্তর্জাতিক আয়োজন, ওপার গরমে টানতে নির্বাচন প্রচণ্ড বাংলা ভারতের ভোটার লটারির লোকসভা
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
ইটালি

নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন আনছে ইতালি

February 3, 2026
হাসিনার নাম

এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, চাঞ্চল্যকর আরও তথ্য ফাঁস

February 3, 2026
যুক্তরাষ্ট্র ও ইরান

চলমান হামলার হুমকির মধ্যেই তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

February 3, 2026
Latest News
ইটালি

নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন আনছে ইতালি

হাসিনার নাম

এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, চাঞ্চল্যকর আরও তথ্য ফাঁস

যুক্তরাষ্ট্র ও ইরান

চলমান হামলার হুমকির মধ্যেই তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

রাশিয়া

ইরানের ইউরেনিয়াম সংরক্ষণে আগ্রহী রাশিয়া

সাক্ষ্য

এপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবেন বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন

ট্রাম্পের হুঁশিয়ারি

গ্র্যামি অ্যাওয়ার্ডস নিয়ে কটাক্ষ, সঞ্চালককে ট্রাম্পের হুঁশিয়ারি

বাংলাদেশি ও রোহিঙ্গা

এআই দিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা খুঁজবে ভারত

মমতা

দিল্লিতে যে হুশিয়ারি দিলেন মমতা

দালাই লামা

গ্র্যামি জিতলেন দালাই লামা

Travel

১৮০০ বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.