Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় রাতে ভারতের মেদিনীপুর ছুটবে ‘ওরশ স্পেশাল ট্রেন’
জাতীয়

রাতে ভারতের মেদিনীপুর ছুটবে ‘ওরশ স্পেশাল ট্রেন’

By Tarek HasanFebruary 14, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের জোড়া মসজিদে অনুষ্ঠিত হবে ১২৩তম বার্ষিক ওরশ। বাংলাদেশ থেকে ওরশে অংশ গ্রহণ করতে ‘ওরশ স্পেশাল ট্রেন’-এ চড়ে মেদিনীপুর যাবেন ২২৫১ জন যাত্রী।

ওরশ স্পেশাল ট্রেন

Advertisement

বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টা ১মিনিটে রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ২৪টি কোচের বিশেষ আন্তঃদেশীয় ‘ওরশ স্পেশাল ট্রেন’ যাত্রা শুরু করবে। ওরশ শেষে ১৯ ফেব্রুয়ারি রাজবাড়ী ফিরবে ওরশ স্পেশাল ট্রেনটি।

বিষয়টি নিশ্চিত করেছেন আঞ্জুমান-ই-কাদেরীয়ার সভাপতি ও মেদিনীপুর ওরশ স্পেশাল ট্রেন ২০২৪-এর টিম লিডার মো. মাহাবুব উল আলম (দুলাল)।

রাজবাড়ী জিআরপি থানার ওসি সোমনাথ বসু বলেন, বুধবার রাতে ভারতের মেদিনীপুরের উদ্দেশ্যে ওরশ স্পেশাল ট্রেন ছেড়ে যাবে। এ সময় ট্রেন দেখতে অনেক ভক্ত ও মুরিদ স্টেশনে আসবেন। প্রায় ২০ থেকে ৩০ হাজার লোকের সমাগম হতে পারে। যাত্রী ও ভক্তবৃন্দদের নিরাপত্তার স্বার্থে রেলওয়ে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও পুরো স্টেশন এলাকা সিসিটিভির আওতায় থাকবে।

জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গে মেদিনীপুরের জোড়া মসজিদে আগামী ১৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে ওরশ উদযাপিত হবে। ওরশ পরিচালনা করবেন আওলাদে রাসূল হজরত সৈয়দ শাহ্ ইয়াসুব আলী আল কাদেরী আল হাসানী আল হুসাইনী আল বাগদাদী আল মেদিনীপুরী।

রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ কাদরী খোকন জানান, বার্ষিক ওরশ উপলক্ষে বাংলাদেশ থেকে ওরশ স্পেশাল ট্রেনে ২ হাজার ১৫১ জন ভারতে যাবেন। যাত্রীদের মধ্যে ১ হাজার ৩১৬ জন পুরুষ, ৮৫২ জন মহিলা এবং ৮৩ জন শিশু (বালক ৫৫ ও বালিকা ২৮) রয়েছেন। বুধবার রাত ১০টায় রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ট্রেন।

তিনি বলেন, ওরশে যাওয়ার জন্য হাজার হাজার ভক্ত ও মুরিদান আবেদন করে থাকেন। কিন্তু ব্যবস্থা না থাকায় সবাইকে নিয়ে যাওয়া সম্ভব হয় না। লটারির মাধ্যমে স্পেশাল ট্রেনের যাত্রী নির্বাচন করা হয়। যাত্রীরা পাসপোর্টের মাধ্যমে ভিসা সম্পন্ন করেন। ট্রেন ছাড়াও অনেকে সড়ক ও বিকল্পপথে মেদেনীপুরের ওরশে যান।

তিনি আরো বলেন, বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে ১৯০২ সাল থেকে ওরশ স্পেশাল ট্রেনটি চলাচলের ব্যবস্থা করে আসছে। তবে করোনা ভাইরাসের কারণে ২০২১ ও ২০২২ সালে ওরশ স্পেশাল ট্রেন যায়নি। আঞ্জুমান-ই-কাদেরীয়া বাংলাদেশ উভয় সরকারের কাছে কৃতজ্ঞ। একই সময়ে ওরশ খানকায়ে কাদেরীয়া বড় মসজিদ রাজবাড়ীতেও অনুষ্ঠিত হবে।

‘কেউ ভাবেনি আওয়ামী লীগ বারবার ক্ষমতায় আসবে’

রাজবাড়ীর রেলওয়ের স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, প্রতি বছরের মতো এবারো বাংলাদেশ এবং ভারত সরকারের রেলওয়ে বিভাগের ব্যবস্থাপনায় ২৪টি বগির একটি বিশেষ ট্রেন বরাদ্দ করা হয়েছে। ‘ওরশ স্পেশাল ট্রেন’-এর যাত্রা উপলক্ষে রাজবাড়ী রেলস্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

July 15, 2026
Storm

রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

July 15, 2026
নাহিদ ইসলাম

কুড়িগ্রামে আসছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম

July 15, 2026

Latest News

Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

Storm

রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

নাহিদ ইসলাম

কুড়িগ্রামে আসছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম

শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

দুইজনের মৃত্যুদণ্ড

দলিল লেখক মিন্টু হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের প্রতি বছর বর্ষায় একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ঝড়ের আভাস

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ৮ অঞ্চলে ঝড়ের আভাস

Register

এআইজিআর পদে পদোন্নতি পেলেন ১২ জেলা রেজিস্ট্রার

শেখ হাসিনা

শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

শিক্ষার্থীদের সড়ক অবরোধ

উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, রাস্তার দুইপাশে যানজট

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa