Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শুধু তিস্তা নয়, ধরলার পানিও প্রত্যাহারের পরিকল্পনা ভারতের!
Bangladesh breaking news জাতীয়

শুধু তিস্তা নয়, ধরলার পানিও প্রত্যাহারের পরিকল্পনা ভারতের!

By Saiful IslamJuly 13, 2024Updated:July 13, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : শুধু তিস্তাই নয়, জলবিদ্যুৎ প্রকল্পের নামে ধরলা নদীর পানিও প্রত্যাহারের পরিকল্পনা করছে ভারত। গবেষকদের মতে, এতে উত্তরের ৫০টির বেশি শাখা ও উপনদী পানিশূন্য হয়ে পড়বে। এটি সরাসরি কৃষি ও জীববৈচিত্র্যে প্রভাব ফেলবে।

শুধু তিস্তা নয়, ধরলার পানিও প্রত্যাহারের পরিকল্পনা ভারতের!

Advertisement

আর অধিকার কর্মীরা বলছেন, বাংলাদেশে উত্তরের বিশাল জনগোষ্ঠীকে বিপর্যয়ের হাত থেকে রক্ষায় মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। একই সঙ্গে পানির অধিকার নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতাও বাড়াতে হবে।

২০১১ সালে ভারত-বাংলাদেশ অববাহিকাভিত্তিক পানি ব্যবস্থাপনা এগ্রিমেন্টের কোন ধারাই মানছে না উজানের দেশ ভারত। এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে ঝুলে থাকা তিস্তা চুক্তিও আলোর মুখ দেখেনি। ২০১৪ সাল থেকে তিস্তার পানি একতরফা প্রত্যাহার করছে দেশটি।

একদিকে পানির ক্ষেত্রে ভারতের আগ্রাসী নীতি, অন্যদিকে আন্তর্জাতিক আইন অমান্য করে উজানে খাল খনন ও জলবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে শুধু তিস্তাই নয় পশ্চিমবঙ্গ সরকার ধরলার পানিও সরানোর উদ্যোগ নিয়েছে।

এক নদী গবেষকের মতে, তিস্তা ও ধরলার পানি প্রত্যাহার করা হলে উত্তরের অন্তত অর্ধশতাধিক নদী পানিশূন্য হয়ে পড়বে। এর নেতিবাচক প্রভাব পড়বে বিশাল জনগোষ্ঠীর ওপর।

রিভারাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘আমরা যে তিস্তা নিয়ে কথা বলছি, এখানেই থেমে থাকলে হবে না। ধরলার পানিও প্রত্যাহার করছে, এ বিষয়েও কথা বলতে হবে। এতে ধরলা ও তিস্তার মধ্যবর্তী আরও অনেক নদী ক্ষতিগ্রস্ত হবে; আর এ দায় ভারত সরকারকে নিতে হবে।’

বর্ষায় গজলডোবার সব কপাট খুলে দেয়ায় মৌসুমি বৃষ্টি ও পাহাড়ি ঢলে উত্তরের বিস্তীর্ণ জনপদ ভাঙছে। বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। প্রতিবছর তিস্তার ভাঙনে অন্তত ১ লাখ কোটি টাকার সম্পদের ক্ষতি হচ্ছে। আর তিস্তা সংস্কার না করায় বর্ষার পানির মাত্র ৮ শতাংশ ব্যবহার সম্ভব হচ্ছে।

স্থানীয়রা বলেন, ‘৪টি কালভার্ট ছিল, এগুলো বন্ধ করায় আমাদের বাড়িঘর ভেসে যাচ্ছে, পানিতে ভেসে যাচ্ছে ফসলি জমি ভেসে গেছে। আমাদের গাছপালাও সব শেষ; থাকার কোনও জায়গা নেই।’

তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানী বলেন, ‘মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে শাখা-প্রশাখাসহ উপ-নদীগুলো সচল হবে। আর বর্ষার পানি সংরক্ষণের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা সম্ভব হবে।’

সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত ও চীন সফরকে ঘিরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যে ভূরাজনৈতিক সমীকরণ চলছে, সেই প্রতিকূলতা ডিঙিয়ে প্রয়োজনে নিজস্ব অর্থায়নে হলেও মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি বলছেন সংশ্লিষ্টরা ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

June 23, 2026
যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

June 23, 2026
কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

June 23, 2026

Latest News

ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

Biya

বিয়ের খরচ কমাতে ‘অতিথি নিয়ন্ত্রণ আইন’ কার্যকরের আহ্বান

Bus

বাসের জানালা দিয়ে মাথা বের করায় কাল হলো সুমাইয়ার

আওয়ামী লীগ

‘সবার ডিমেনশিয়া হলে হয়তো আওয়ামী লীগ বড় গলায় কথা বলতে পারবে’

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa