জুমবাংলা ডেস্ক : এখন থেকে ঘরে বসে ফোন কলেই মিলবে দলিল সংক্রান্ত সব তথ্য সেবা। জমি রেজিস্ট্রেশনের পর দলিলের নকলসহ মূল দলিল সংক্রান্ত তথ্য পেতে ভোগান্তি কমাতে এ সেবা চালু করেছে নিবন্ধন অধিদফতর। প্রাথমিকভাবে ঢাকা জেলার সব সাব-রেজিস্ট্রি অফিস এই সেবাটি চালু করেছে। পর্যায়ক্রমে দেশের সব সাব-রেজিস্ট্রি অফিস থেকে এ সেবা পাওয়া যাবে। শুক্রবার (২২ ডিসেম্বর) সরকারি এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়েছে।

Advertisement

এতে বলা হয়, জমি রেজিস্ট্রেশনের পর দলিলের কপি পেতে বা তার তথ্য জানতে দূরদূরান্ত থেকে মানুষকে রেজিস্ট্রি অফিসে আসতে হয়। এ ভোগান্তি থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে সেবাটি চালু করা হয়েছে। ফলে এখন সেবা প্রত্যাশীরা ঘরে বসে ফোন করে তার দলিল সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন।

এ লক্ষ্যে ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলো জমি রেজিস্ট্রির সঙ্গে সঙ্গে দলিলগ্রহীতাকে দেওয়া রসিদের ওপর একটি ফোন নম্বর দিচ্ছে।

জমির ক্রেতা যেকোনও সময় এই নম্বরে ফোন করে দলিল সরবরাহের সময় জানতে পারবেন। রেজিস্ট্রারের কার্যালয়সহ ঢাকা জেলাধীন ২২টি সাব-রেজিস্ট্রি অফিস থেকে কোন কর্মচারী এই ফোনকল রিসিভ করবেন তার নাম, পদবি ও ফোন নম্বরসহ একটি চিঠি ইতোমধ্যে ইস্যু করা হয়েছে।

ঢাকা জেলাধীন ২২টি সাব-রেজিস্ট্রি অফিসের ফোন নম্বর

তথ্য-বিবরণীতে বলা হয়, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনবান্ধব রেজিস্ট্রি সেবা নিশ্চিত করতে জমি রেজিস্ট্রেশনের ১১৫ বছরের ইতিহাসে এ বছরই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.