স্পোর্টস ডেস্ক : টি-২০ সিরিজ হারলেও ওয়ানডে সিরিজ ঠিকই জিতেছে বাংলাদেশ। এখন সামনে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আগামী ২২ মার্চ সিলেটে শুরু হবে প্রথম টেস্ট। এরই মধ্যে চমক রেখে টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

musfiq

Advertisement

টেস্ট সিরিজ শুরু হতে এখনো দুই দিন বাকি। তবে আগেই দুঃসংবাদ পেয়েছে টাইগার শিবির। দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম আঙুলের ইনজুরিতে পড়েছেন। যে কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি।

মঙ্গলবার (১৯ মার্চ) রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। মুশফিকের পরিবর্তে টেস্ট দলে কাকে নেওয়া হবে সেটি এখনো জানায়নি সংস্থাটি। জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানিয়েছেন, আজ (২০ মার্চ) জানিয়ে দেওয়া হবে মুশফিকের পরিবর্তে কে দলে সুযোগ পাবেন।

অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটারের পরিবর্তে দলে সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে দুই ক্রিকেটার। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে ছিলেন নুরুল হাসান সোহান। তিনি এবার প্রথম টেস্টের দলে ছিলেন না। তার সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবার চমক হিসেবে মুশফিকের পরিবর্তে দলে সুযোগ পেতে পারেন তাওহিদ হৃদয়। টিম ম্যানেজমেন্ট রাজি থাকলে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিবেচনা করে টেস্ট দলে সুযোগ মিলতে পারে হৃদয়ের।

‌‘ফাঁস হওয়া ফোনালাপ’ নিয়ে আজ লাইভে আসছেন তামিম

সাদা বলে ধারাবাহিকভাবে ভালো করলেও লাল বলে তরুণ এই ক্রিকেটারের প্রথম শ্রেণির ক্যারিয়ার খুব বেশি সমৃদ্ধ নয়। মাত্র ১৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে হৃদয়ের, যেখানে ৪৮.০৫ গড়ে ৯১৩ রান করেছেন তিনি।

হৃদয় নাকি সোহান নাকি অন্য কেউ, মুশফিকের পরিবর্তে দলে কে সুযোগ পাবে সেটি জানা যাবে আজই।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.