Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ঢাকায় এবার হচ্ছে ইন্টারচেঞ্জ মেট্রোরেল
জাতীয়

ঢাকায় এবার হচ্ছে ইন্টারচেঞ্জ মেট্রোরেল

By Tarek HasanJanuary 29, 20245 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ঢাকায় এবার আসছে ‘ইন্টারচেঞ্জ মেট্রোরেল’। এই ট্রেন ব্যবহার করে পশ্চিমাঞ্চলের মানুষ মিরপুরে এসে সহজেই উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলে চলাচল করতে পারবে। উড়াল-পাতাল রেলপথে নির্মিত হচ্ছে দেশের তৃতীয় এই মেট্রোরেল। প্রতিদিন প্রায় ১২ লাখ ৩০ হাজার যাত্রী এই ট্রেনে পরিবহন করা যাবে বলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তারা জানান। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪১ হাজার ২৩৮ কোটি ৫৫ লাখ টাকা।

ইন্টারচেঞ্জ মেট্রোরেল

প্রকল্প সূত্র জানায়, তৃতীয় মেট্রোরেল ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৫ নর্দার্ন রুটের সঙ্গে এমআরটি লাইন-১, এমআরটি লাইন-৬ ও এমআরটি লাইন-৫ এর সাউদার্ন রুট- এই তিনটি মেট্রোরেলের সংযোগ থাকবে। রাজধানীর সাভারের হেমায়েতপুরে এই মেট্রোরেলের ডিপো নির্মাণ করা হচ্ছে। গত বছর ৪ নভেম্বর এমআরটি-৫ নর্দার্ন রুটের নির্মাণকাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে এই মেট্রোরেলের নির্মাণকাজ শেষ হবে। উড়াল ও পাতাল পথের সমন্বয়ে এটি হবে ২০ কিলোমিটার দীর্ঘ।

তিন অংশে এই রেলপথ নির্মাণ করা হবে। এর মধ্যে প্রথম অংশ সাভারের হেমায়েতপুর থেকে আমিনবাজার পর্যন্ত পাঁচ দশমিক ছয় কিলোমিটার হবে উড়াল। এই অংশে মেট্রোস্টেশন হবে চারটি। এগুলো হলো- হেমায়েতপুর, বলিয়ারপুর, বিলামালিয়া (মধুমতি) ও আমিনবাজার। দ্বিতীয় অংশে আমিনবাজারের কিছুদূর পরে গাবতলী থেকে গুলশান নতুনবাজার পর্যন্ত ১৩ দশমিক পাঁচ কিলোমিটার অংশ হবে পাতাল। এই অংশে স্টেশন হবে নয়টি। এগুলোÑ গাবতলী, দারুস সালাম, মিরপুর-১, মিরপুর-১০, মিরপুর-১৪, কচুক্ষেত, বনানী, গুলশান-২ ও নতুনবাজার। তৃতীয় অংশে নতুন বাজারের পর থেকে ভাটারা পর্যন্ত আবার উড়ালপথে এই অংশটি নির্মাণ করা হবে। এই অংশে শুধু ভাটারা স্টেশনটি উড়ালপথে নির্মাণ করা হবে।

আন্তঃলাইন সংযোগ মেট্রোরেল ॥ এই মেট্রোরেল নির্মাণ শেষ হলে প্রতিদিন প্রায় ১২ লাখ ৩০ হাজার যাত্রী পরিবহন করা যাবে। মেট্রোরেল-৫ নর্দার্ন রুটের সঙ্গে অন্যান্য মেট্রোরেলের আন্তঃলাইনের সংযোগ থাকবে। এর মধ্যে গাবতলী স্টেশনে এমআরটি লাইন-৫ সাউদার্ন রুটের সংযোগ থাকবে। তাই রাজধানীর ধানমন্ডির কোনো যাত্রী যদি গুলশান যেতে চায়, তাহলে এমআরটি-৫ এর সাউদার্ন রুটের পাতাল মেট্রোরেল ব্যবহার করে গাবতলী স্টেশন এমআরটি-৫ এর নর্দার্ন রুটে গুলশান যেতে পারবে।

এ ছাড়া এমআরটি-৫ এর নর্দার্ন পাতাল রুটের সঙ্গে মিরপুর-১০ স্টেশনে এমআরটি-৬ এর উড়াল রুটের সংযোগ থাকবে। এ ক্ষেত্রে উড়াল মেট্রোস্টেশন মিরপুর-১০ থেকে পাতাল মেট্রোস্টেশন মিরপুর-১০ যাত্রীদের ওঠা-নামার চলন্ত সিঁড়ি ও লিফটের সুবিধা থাকবে। উড়াল-পাতাল মিরপুর-১০ মেট্রোস্টেশন ব্যবহার করে যে কোনো যাত্রী গাবতলী থেকে মতিঝিল এবং উত্তরার দিয়াবাড়ী থেকে গাবতলী ও গুলশানে যাতায়াত করতে পারবে। পাশাপাশি এমআরটি-৫ এর নর্দার্ন পাতাল রুটের নতুনবাজার স্টেশনের সঙ্গে এমআরটি-১ এর পাতাল রুটের সংযোগ থাকবে। তাই নতুনবাজার পাতাল মেট্রোস্টেশন ব্যবহার করে যে কোনো যাত্রী মিরপুর, গাবতলী, ধানমন্ডি ও পূর্বাচলে যাতায়াত করতে পারবে বলে প্রকল্পের কর্মকর্তারা জানান।

এমআরটি-৫ এর নর্দার্ন রুটের অতিরিক্ত প্রকল্প পরিচালক (সিভিল, আন্ডারগ্রাউন্ড) ড. মো. মশিউর রহমান বলেন, ‘উড়াল ও পাতাল রেলপথের সমন্বয়ে নির্মাণ করা হচ্ছে দেশের তৃতীয় মেট্রোরেল ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৫ নর্দার্ন রুট। এই মেট্রোরেলের সঙ্গে এমআরটি লাইন-১, এমআরটি লাইন-৬ ও এমআরটি লাইন-৫ এর সাউদার্ন রুটÑ এই তিনটি মেট্রোরেলের সংযোগ থাকবে। এই মেট্রোরেলের পাতাল রুটের গাবতলী, মিরপুর-১০ ও নতুনবাজারÑ এই তিনটি স্টেশন ব্যবহার করে যে কোনো যাত্রী তিনটি মেট্রোরেলে চলাচল করতে পারবে। গাবতলী ও নতুনবাজার পাতাল মেট্রোরেল স্টেশনের সঙ্গে এমআরটি লাইন-৫ এর সাউদার্ন পাতাল রুট এবং এমআরটি-১ এর পাতাল রুট যুক্ত থাকবে। এ ছাড়া এই মেট্রোরেলের মিরপুর-১০ পাতাল স্টেশনের সঙ্গে এমআরটি-৬ এর উড়াল মিরপুর-১০ স্টেশন যুক্ত করা হবে।’ এ ক্ষেত্রে মিরপর-১০ এর উড়াল ও পাতাল স্টেশনে যাত্রী ওঠা-নামার জন্য লিফট ও চলন্ত সিঁড়ির সুবিধা থাকবে বলে জানান তিনি।

ব্যয় হবে ৪১ হাজার ২৩৮ কোটি ৫৫ লাখ টাকা ॥ ডিএমটিসিএলের সূত্র জানায়, এই মেট্রোরেলের নির্মাণ কাজ শেষ হবে ২০২৮ সালে। এই মেট্রোরেল নির্মাণে ইতোমধ্যে সম্ভাব্যতা সমীক্ষা শেষ হয়েছে। ডিটেইল ডিজাইনের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এ ছাড়া প্রকল্পের ১১ দশমিক ১০০ একর জমি অধিগ্রহণের কাজ চলছে।

এই রেলপথ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪১ হাজার ২৩৮ কোটি ৫৫ লাখ টাকা। এর মধ্যে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) ঋণ দেওয়ার কথা রয়েছে ২৯ হাজার ১১৭ কোটি চার লাখ টাকা। বাকি ১২ হাজার ১২১ কোটি ৫১ লাখ টাকা সরকারের তহবিল থেকে সরবরাহ করা হবে। হেমায়েতপুর-ভাটারা মেট্রোরেলের পরামর্শক হিসেবে কাজ করছে জাপানের নিপ্পন কোয়েই কোম্পানি লিমিটেড এবং ওরিয়েন্টাল কনসালট্যান্টস গ্লোবাল কোম্পানি লিমিটেড। এজন্য ব্যয় হচ্ছে প্রায় এক হাজার ৬০০ কোটি টাকা।

ভবিষ্যতের এই অংশটি আরও সম্প্রসারিত হয়ে ২২ কিলোমিটার বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে মেট্রোরেলটি হেমায়েতপুর থেকে আরও ১৬ কিলোমিটার দূরে অবস্থিত সাভার জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত এবং ভাটারা থেকে আরও ছয় কিলোমিটার দূরে অবস্থিত জলসিঁড়ি আবাসন প্রকল্প পর্যন্ত বর্ধিত করার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

এ বিষয়ে এমআরটি লাইন-৫ নর্দার্ন রুটের প্রকল্প পরিচালক মো. আফতাব হোসাইন খান বলেন, ‘মেট্রোরেল-৫’র নর্দার্ন রুটের ডিপো উন্নায়ন কাজের জন্য ইতোমধ্যে ঠিকাদার নিয়োগ দেয়া হয়েছে। তাই ডিপো নির্মাণ কাজ শুরু মাধ্যমে মেট্রোরেলের নির্মাণ কাজ শুরু হয়েছে। গত বছর ৪ নভেম্বর এই মেট্রোরেল নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০টি প্যাকেজে নির্মাণ করা হচ্ছে মেট্রোরেল-৫ নর্দার্ন রুটের বিভিন্ন অংশ। ইতোমধ্যে সিপি-১ প্যাকেজের আওতায় হেমায়েতপুরে ডিপো নির্মাণের ভূমি উন্নয়ন কাজের জন্য গত বছর ২৩ মে ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এজন্য জাপানের টিওএ করপোরেশন এবং বাংলাদেশের স্প্রেক্টা ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (জেবি) সঙ্গে চুক্তি করা হয়েছে। এ ছাড়া অন্যান্য প্যাকেজের ঠিকাদার নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে।’ সকল প্রক্রিয়া শেষ করে চলতি বছরের শেষ দিকে অন্যান্য কাজ শুরু হবে বলে জানান তিনি।

দিনে প্রায় ১২ লাখ বেশি যাত্রী পরিবহন করবে ॥ প্রকল্প সূত্র জানায়, এই মেট্রোরেল নির্মাণ শেষ হলে প্রতিদিন প্রায় ১২ লাখ ৩০ হাজার যাত্রী পরিবহন করা যাবে। হেমায়েতপুর-ভাটারা মেট্রোরেলটি ঢাকা সেনানিবাসের ভেতর দিয়ে যাবে। তাই প্রকল্পটি বাস্তবায়নে পূর্ণ সহায়তার আশ্বাসও প্রদান করে সেনাবাহিনী। এজন্য বাংলাদেশ সেনাবাহিনী ও ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট কোম্পানির সঙ্গে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) করা হবে সংশ্লিষ্টরা জানান।

ভূমি আইন কি আছে, এটা কি ১০ জানুয়ারি থেকে কার্যকর

এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক বলেন, ‘তৃতীয় মেট্রোরেল হবে ঢাকার সাভারের হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত। এই মেট্রোরেলটি হবে ২০ কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে গাবতলী থেকে গুলশান নতুন বাজার পর্যন্ত ১৩ দশমিক ৫০ কিলোমিটার হবে পাতাল পথে (মাটির নিচ দিয়ে)। বাকি ৬ দশমিক ৫০ কিলোমিটার হবে উড়াল পথে। ইতোমধ্যে এই মেট্রোরেলের ডিপো নির্মাণে ভূমি উন্নয়ন কাজের জন্য ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে এই মেট্রোরেল আরও সম্প্রসারিত হবে। তখন হেমায়েতপুর থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত এবং ভাটার থেকে জলসিঁড়ি আবাসন প্রকল্প পর্যন্ত বৃদ্ধি করা হবে। জনকণ্ঠ

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ইন্টারচেঞ্জ এবার ঢাকায়, মেট্রোরেল হচ্ছে
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
সুখবর

ড. ইউনূসের দেওয়া সুখবরকে সুখবর মনে করি না : তারেক

February 5, 2026
প্রতিবেদন প্রকাশ

নির্বাচনে ৯০ শতাংশ ভোটার উপস্থিতির প্রত্যাশা, দুর্নীতি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগে জনমত

February 5, 2026
নাহিদ

বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কী হবে, স্পষ্ট করলেন নাহিদ

February 5, 2026
Latest News
সুখবর

ড. ইউনূসের দেওয়া সুখবরকে সুখবর মনে করি না : তারেক

প্রতিবেদন প্রকাশ

নির্বাচনে ৯০ শতাংশ ভোটার উপস্থিতির প্রত্যাশা, দুর্নীতি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগে জনমত

নাহিদ

বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কী হবে, স্পষ্ট করলেন নাহিদ

আমীর

মানুষ নিজের স্বার্থ অনুযায়ী ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টি করে: আমীর খসরু

বহিস্কার

আগামী শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি

বক্তব্য রাখবেন

আজ চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির ড. শফিকুর রহমান

নতুন জালিমের আবির্ভাব

খবর পাচ্ছি জাল ব্যালট পেপার ছাপা হচ্ছে: তারেক রহমান

নির্মিত তোরণ

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের আগমন উপলক্ষে নির্মিত তোরণ ভেঙে দিলো প্রশাসন

ফরিদপুরকে বিভাগ

ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করবে বিএনপি: তারেক রহমান

ফরিদপুরকে বিভাগ

নির্বাচনী সফরে আবারও উত্তরবঙ্গে যাচ্ছেন তারেক রহমান

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.