Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় আন্তর্জাতিকমানের ইন্টারচেইঞ্জে বদলে যাবে অর্থনৈতিক দৃশ্যপট
জাতীয়

আন্তর্জাতিকমানের ইন্টারচেইঞ্জে বদলে যাবে অর্থনৈতিক দৃশ্যপট

By Saiful Islamসেপ্টেম্বর 29, 20233 Mins Read

রিংকু কুণ্ডু : সিরাজগঞ্জের হাটিকুমরুল উপজেলার গোলচত্বরে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন ইন্টারচেইঞ্জ। ইতোমধ্যেই এর ভূমি অধিগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে মূল পাইলিং নির্মাণ কাজ। এতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি বদলে যাবে অর্থনৈতিক দৃশ্যপট বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত চারলেন প্রকল্পের নকশা। ছবি: সংগৃহীত
Advertisement

এ ছাড়া টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক-২) প্রকল্পের আওতায় ২ লেনের মহাসড়কে চারলেনে উন্নতিকারণও চলছে জোরেশোরে।

সংশ্লিষ্টরা জানান, ২০২৫ সালের ডিসেম্বরে এই ইন্টারচেইঞ্জ নির্মাণ কাজ শেষ হবে। প্রকল্পটি বাস্তবায়নের হলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মানুষের যোগাযোগ ক্ষেত্রে গতি আসার পাশাপাশি এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর চক্রাকারে ঘুরে ঘুরে প্রতিদিন চলাচল করে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২২ জেলার প্রায় ২৫ হাজার যানবাহন। যানবাহনের অতিরিক্ত চাপের কারণে প্রায় যানজটে পড়ে ভোগান্তি পোহাতে হয় এই মহাসড়কে চলাচলকারী দূরপাল্লার বাসের যাত্রী ও পণ্যবাহী পরিবহনগুলো চালকদের। আর ঈদের আগে ও পরে ভোগান্তির মাত্রা বেড়ে যায় কয়েকগুণ।

ভোগান্তি কমানোর পাশাপাশি মহাসড়কে যানবাহনের গতি আনতে এশিয়া উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে সাসেক ২ প্রকল্পের আওতায় মহাসড়কের গুরুত্বপূর্ণ এই পয়েন্টে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের ইন্টারচেইঞ্জ। হাটিকুমরুল গোলচত্বরে নির্মাণাধীন দৃষ্টিনন্দন এই ইন্টারচেইঞ্জে থাকছে নানা সুযোগ সুবিধা। আধুনিক নির্মাণ শৈলীর এই ইন্টারচেইঞ্জটির ঢাকা প্রান্তে ৭৫৫ মিটার, পাবনা প্রান্তে ৯৮০ মিটার, রাজশাহী প্রান্তে ৮০০ মিটার ও রংপুর প্রান্তে ৮১০ মিটারজুড়ে বিস্তৃত থাকবে।

টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত মহাসড়কে চারলেন প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে । ছবি: সংগৃহীত

এ ছাড়া থাকছে ৮টি ব্রিজ, পাঁচটি কালভার্ট, একাধিক আন্ডারপাস ও ফ্লাইওভারসহ ধীরগতির যানবাহনের জন্য পার্শ্ব রাস্তা। ইতোমধ্যে প্রকল্পটির জন্য ভূমি অধিগ্রহণের কাজ শেষ করে এখন চলছে পাইলিং নির্মাণ কাজ।

সিরাজগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংলরি মালিক গ্রুপের সভাপতি একরামুল হক রিজভী বলেন, আন্তর্জাতিক মানের এই ইন্টারচেইঞ্জটি নির্মিত হলে এই অঞ্চলের যোগাযোগ ক্ষেত্রে গতি আসার পাশাপাশি দ্রুত সময়ে গন্তব্যে পৌঁছাবে কৃষিপণ্য। সেইসঙ্গে সড়ক দুর্ঘটনাও অনেকাংশে কমে যাবে বলে জানান তিনি।

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস ভাইস প্রেসিডেন্ট রাশেদ ইউসুফ জুয়েল জানান, ইন্টারচেইঞ্জের মাধ্যমে বিভিন্ন করিডোরের সঙ্গে যুক্ত হবে এই মহাসড়ক এতে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যেও বৈপ্লবিক অগ্রগতি হবে। সেইসঙ্গে এটির মাধ্যমে এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হবে এই মহাসড়কটি। এতে পার্শ্ববর্তী দেশ ভারতসহ বিভিন্ন দেশের পণ্য আনানেয়া সহজ হবে।

হাটিকুমরুল ইন্টারচেইঞ্জ প্রকল্প ব্যবস্থাপক মাহবুবুল আলম জানান, প্রায় ৭৩৮ কোটি টাকা ব্যয়ে ইন্টারচেইঞ্জটি নির্মাণ করছে চায়না রেলওয়ে কন্সট্রাকশন ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি নামে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে বলে জানান তিনি। এখন পর্যন্ত এই প্রকপ্লের সার্বিক কাজের অগ্রগতি ১১ শতাংশ। সূত্র : সময় সংবাদ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
পুলিশ

নিজের বাবাকে হানি ট্র্যাপে ফেলে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ!

জুন 15, 2026
Ad Din

কোটি টাকা নিয়ে ঘুরেনি কেউ, আপিল করবে আদ্-দ্বীন কর্তৃপক্ষ

জুন 15, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুন 15, 2026
Latest News
পুলিশ

নিজের বাবাকে হানি ট্র্যাপে ফেলে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ!

Ad Din

কোটি টাকা নিয়ে ঘুরেনি কেউ, আপিল করবে আদ্-দ্বীন কর্তৃপক্ষ

প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

যানজট নিরসন

মহাখালী-সায়দাবাদ-গুলিস্তান থেকে বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

PAY-SCALE

নতুন পে স্কেলে বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ 

ViSa

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

Benzir

গ্রেফতারের পর নতুন করে আলোচনায় বেনজীরের যত অপকর্ম

Hasnat

অক্সফোর্ড ইউনিয়নের অনুষ্ঠান শেষে আওয়ামী ফ্যাসিস্টদের ‘মিডল ফিঙ্গার’ দেখালেন হাসনাত

Kurigram

পতাকা বৈঠকেও হয়নি সমাধান, ৯ জনের শূন্যরেখায় অবস্থান

ফ্যামিলি কার্ডের টাকা

স্ত্রীর কাছে যাবে ফ্যামিলি কার্ডের টাকা, লেনদেন ‘টাকা পে’ অ্যাপসে

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa