জুমবাংলা ডেস্ক : ছাত্র-জনতার বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপরই শুরু হয় অন্তর্বতীকালীন সরকার গঠন প্রক্রিয়া। ফলে প্রথমবারের মতো তিন প্রজন্মের সমন্বয়ে গঠিত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।

Advertisement

প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৃহস্পতিবার রাত ৯টায় শপথ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।

তিন প্রজন্মের সমন্বয়ে গঠিত এই সরকারে যেমন আছেন ২৪ বছর বয়সী তরুণ তেমনি আছেন ৮৪ বছরের বৃদ্ধও। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো ছাত্র অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন।

প্রধান উপদেষ্টা : ড. মুহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টারা হলেন -১. ড. সালেহ উদ্দিন আহমেদ ২. ড. আসিফ নজরুল ৩. আদিলুর রহমান খান ৪. হাসান আরিফ ৫. তৌহিদ হোসেন ৬. সৈয়দা রেজওয়ানা হাসান ৭. মো. নাহিদ ইসলাম ৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন ১০. সুপ্রদীপ চাকমা ১১. ফরিদা আখতার ১২. বিধান রঞ্জন রায় ১৩. আ.ফ.ম খালিদ হাসান ১৪. নুরজাহান বেগম ১৫. শারমিন মুরশিদ ১৬. ফারুকী আযম।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.