যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির কারণে ডলারের ওপর চাপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি সুদের হার বৃদ্ধির প্রত্যাশা কিছুটা কমে আসায় স্বর্ণের দাম বেড়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম রয়টার্স।
রয়টার্সের তথ্যমতে, স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫১ দশমিক ৯৭ ডলারে দাঁড়ায়। আর আগস্টে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৭ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে।
এ ছাড়া অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৮ দশমিক ৩৩ ডলার, প্লাটিনামের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৬২২ দশমিক ৩০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ২১৩ দশমিক ৭৬ ডলারে পৌঁছেছে।
সাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হ্যানসেন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘স্বর্ণের দাম এখন ৪ হাজার ডলারের কাছাকাছি লেনদেন হচ্ছে। সাম্প্রতিক দরপতনের পর বাজারে বিনিয়োগকারীদের এখনও আস্থা নেই।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এর আগে বুধবার (২৪ জুন) স্বর্ণের দাম ২০২৫ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো ৪ হাজার ডলারের নিচে নেমে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



