জুমবাংলা ডেস্ক : দেশে উচ্চগতির ইন্টারনেটে সংযুক্ত রাখতে স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টার লিংকের পাইলট কার্যক্রম দ্রুতই শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

Advertisement

এ বিষয়ে স্টার লিংকের দুই কর্মকর্তা পলকের সঙ্গে বৈঠকও করেছেন বলে জানিয়েছেন তিনি।

বৈঠকের কিছু ছবি শেয়ার করে পলক তার ফেসবুক পেজে বুধবার (২৬ জুলাই) লেখেন, ভৌগলিকভাবে বিচ্ছিন্ন (hard to reach) বা দুর্যোগকবলিত জনগোষ্ঠীকে নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেটে সংযুক্ত রাখতে স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টার লিংকের গ্লোবাল অ্যাফেয়ার্স ম্যানেজার জোয়েল মেরিথ ও গ্লোবাল লাইসেন্সিং অ্যান্ড অ্যাক্টিভেশন ম্যানেজার পার্নিল উর্ধাওরেসের সঙ্গে তথ্য ও প্রযুক্তি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক। আশা করছি, দ্রুতই পাইলট কার্যক্রম শুরু হবে।

বাবার অপমানে রেগে যা করলেন শাহরুখ পুত্র আরিয়ান

বৈঠকে বাংলাদেশে কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জিএসএম জাফর উল্লাহ, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তাফা কামাল, এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মামুনুর রশীদ ভূঁইয়া, ইডিসি প্রকল্পে প্রকল্প পরিচালক প্রণব কুমার সাহাসহ অন্যান্য অনেকেই উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.