মেসেজটা আইফোনে আসছে। যেনতেন জায়গা নয়, সরাসরি অ্যাপল থেকে। ব্যবহারকারীকে বলা হচ্ছে, তিনি একটি প্রতারণার শিকার হতে যাচ্ছেন। একটি নম্বর দেওয়া হয়েছে, সেটিতে কল করে তিনি যেন দ্রুত এটি বন্ধ করার উদ্যোগ নেন। অ্যাপলের মেসেজ মনে করে ব্যবহারকারী যদি কলটা দিয়েই ফেলেন, তাহলেই সর্বনাশ।

যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এই স্ক্যাম। মোবাইলে যে ধরনের সচরাচর স্ক্যাম হয়ে থাকে, এটি তার থেকে আরেকটু এগিয়ে। মেসেজটি এমনভাবে পাঠানো হচ্ছে, ব্যবহারকারীর ধরার উপায়ই থাকছে না যে এটি অ্যাপল থেকে পাঠানো নয়। আর মেসেজের নির্দেশনা অনুযায়ী পাঠানো নম্বরে কল করলেই খোয়াতে হচ্ছে অ্যাকাউন্টে থাকা টাকাপয়সা।
অ্যাপল এ বিষয়ে সতর্ক করে দিয়েছে ব্যবহারকারীদের, ‘কেউ যদি আপনাকে ফোন করে বলে যে সে অ্যাপল থেকে ফোন করেছে, সঙ্গে সঙ্গে ফোনটা রেখে দিন। আর সন্দেহজনক মেসেজের বিষয়ে প্রতিষ্ঠানটি পরামর্শ দিয়েছে এভাবে, কোনো মেসেজ দেখে যদি মনে হয় এটি অ্যাপল থেকে পাঠানো হয়েছে, তাহলে মেসেজটির স্ক্রিনশট নিন এবং reportphishing@apple.com ঠিকানায় সেটি ইমেইল করে দিন।’
আরও সহজভাবে বললে, অ্যাপল কখনোই কোনো গ্রাহককে কোনো বিষয়ে সতর্ক করার জন্য মেসেজ পাঠাবে না বা কোনো নম্বর পাঠিয়ে সেটিতে ফোন করতে বলবে না। এটি কোনো ধরনের কোড বা পাসওয়ার্ড জানতে চাইবে না। এটি কখনোই কোনো লিংক সহকারে মেসেজ বা ইমেইল পাঠাবে না বা কিংবা কোনো সফটওয়্যার ডাউনলোড করার জন্য গ্রাহককে পরামর্শ দেবে না। এটি কমবেশি অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য, ঠিক যেমন গুগল তার ব্যবহাররকারীদের উদ্দেশে বলে থাকে—আমরা আপনাকে কখনোই ফোন করব না।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
স্ক্যামারদের আচরণের বিষয়ে গ্রাহকদের সতর্ক করে অ্যাপল বলেছে, ‘তাদের টেক্সট বা কথায় মনে হতে পারে তারা আপনাকে কোনো ধরনের প্রতারণার থেকে বাঁচাতে চাচ্ছেন, বা কোনো প্রতারকের হাত থেকে রক্ষা করতে চাচ্ছে।’ এ ক্ষেত্রে নিজেদের অবস্থান স্পষ্ট করে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


