Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা আইপিএল নিলামের টেবিলে অন্য নজির গড়লেন যে ক্রিকেটার
ক্রিকেট (Cricket) খেলাধুলা

আইপিএল নিলামের টেবিলে অন্য নজির গড়লেন যে ক্রিকেটার

By Shamim RezaDecember 20, 20232 Mins Read

স্পোর্টস ডেস্ক : আইপিএল নিলামে নতুন নজির গড়লেন দিল্লির এক ক্রিকেটার। এর আগে এমন ভূমিকায় দেখা যায়নি কোনও দলের কোনও ক্রিকেটারকে। স্বভাবতই আলোচনায় উঠে এসেছেন সৌরভের দলের সেই ক্রিকেটার।

IPL 2024 Auction

Advertisement

আইপিএল নিলামে নতুন নজির তৈরি করলেন এক ক্রিকেটার। নিলামের টেবিলে আলাদা ভাবে নজর কাড়লেন। নজির গড়া সেই ক্রিকেটারের নাম ঋষভ পন্থ।

গত বছর ২৫ ডিসেম্বর ক্রিকেট মাঠে শেষ বার দেখা গিয়েছিল পন্থকে। ৩০ ডিসেম্বর রুরকির বাড়িতে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন। তখন থেকেই ২২ গজের বাইরে তরুণ উইকেটরক্ষক। ঠিক ৩৬০ দিন পর নতুন ভূমিকায় দেখা গেল তাঁকে। আইপিএলে নতুন নজির গড়লেন পন্থ।

দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং, ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নিলামের টেবিলে ছিলেন পন্থও। অতীতে একাধিক অধিনায়ককে আইপিএল নিলামে অংশ নিতে দেখা গিয়েছে। তবে তিনি এমন একটি কাজ করলেন, যা আগে কোনও ক্রিকেটার করেননি।

এ দিন প্রয়োজনীয় ক্রিকেটারদের জন্য দর হাঁকতে দেখা গেল পন্থকে। এর আগে আইপিএলের কোনও ক্রিকেটারকে নিলামে অংশ নিয়ে সরাসরি দর হাঁকতে দেখা যায়নি। পন্থ পেশাদার ক্রিকেটের আবহে ফিরে প্রথম ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেটার হিসাবে নজির গড়লেন। পন্টিং, সৌরভদের পরামর্শ মতো বিড করতে দেখা গিয়েছে পন্থকে। মাঠে ফেরার আগেই নজির গড়ে ফেলা পন্থকে এ দিন দুবাইয়ের নিলামে খোশমেজাজে দেখা গিয়েছে।

A special day in many ways 💙🎂#YehHaiNayiDilli @RickyPonting @RishabhPant17 pic.twitter.com/hTfD2KjryA

— Delhi Capitals (@DelhiCapitals) December 19, 2023

দিল্লির অধিনায়ক নিলামে উপস্থিত হয়েছিলেন হাতে একটি কেক নিয়ে। যা দেখে অনেকেই প্রথমে বিস্মিত হন। একটু পরে বোঝা যায় কেক নিয়ে আসার কারণ। মঙ্গলবার ছিল দিল্লির কোচ পন্টিংয়ের জন্মদিন। তাই কেক নিয়ে এসেছিলেন পন্থ। নিলাম শুরুর আগে দিল্লি শিবিরে অসি কোচের জন্মদিন পালন হয়। পন্থের আনা কেক কাটেন পন্টিং। সেই অনুষ্ঠানের ভিডিয়ো সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন দিল্লি কর্তৃপক্ষ।

এখনও ম্যাচ খেলার মতো ফিটনেস ফিরে পাননি পন্থ। গত বছর আইপিএল খেলতে পারেননি। তাঁর পরিবর্তে দিল্লিকে নেতৃত্ব দিয়েছিলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। খেলতে পারলে আগামী আইপিএলে তাঁকেই আবার দেখা যাবে দিল্লিকে নেতৃত্ব দিতে।

প্রাকৃতিক উপায়ে ডায়াবেটিস থেকে মুক্তির উপায়

আইপিএল শুরু হওয়ার আগে পন্থ ম্যাচফিট হয়ে যাবেন বলে মনে করছে ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিম। তবে তাঁর উইকেট রক্ষা করা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। বোর্ডের চিকিৎসকেরা অনুমতি না দিলে শুধু ব্যাটার হিসাবে আইপিএল খেলবেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa