Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ইরাককে ৪-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু নরওয়ের
খেলাধুলা ফুটবল

ইরাককে ৪-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু নরওয়ের

By Mynul Islam NadimJune 17, 20262 Mins Read

বিশ্বকাপ মঞ্চে ফেরার ম্যাচেই শক্ত বার্তা দিল নরওয়ে। আর্লিং হলান্ডের জোড়া গোল ও একটি অ্যাসিস্টে ইরাককে ৪-১ ব্যবধানে হারিয়ে দারুণ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে তারা।

নরওয়ে

Advertisement

মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে। তবে ২৯ মিনিটে ডেভিড মোলারের ক্রস থেকে বল পায়ে লাগিয়ে নরওয়েকে এগিয়ে নেন আর্লিং হলান্ড।

তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি নরওয়ে। ৩৯ মিনিটে আমির আল আম্মারির ক্রস থেকে হেডে গোল করে ইরাককে সমতায় ফেরান আইমেন হুসেইন। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে গোলরক্ষক জালাল হাসানের ভুলে আবারও সুযোগ পান হলান্ড এবং সহজেই নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় নরওয়ে। ৭৬ মিনিটে মার্টিন ওডেগার্ডের কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান বাড়ান লিও ওস্টিগার্ড।

শেষ দিকে ইরাক কিছুটা আক্রমণ করার চেষ্টা করলেও নরওয়ের সংগঠিত রক্ষণ ভাঙতে পারেনি। যোগ করা সময়ের সপ্তম মিনিটে হলান্ডের অ্যাসিস্ট থেকে হেডে গোল করে ব্যবধান ৪-১ করেন ক্রিস্টিয়ান থরস্টভেড্ট।

পুরো ম্যাচজুড়ে বল দখল, পাসিং এবং আক্রমণে এগিয়ে ছিল নরওয়ে। তারা ৬৩ শতাংশ বল দখলে রেখে ১৩টি শট নেয়, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যভেদী। বিপরীতে ইরাক ১১টি শট নিলেও মাত্র ১টি শট ছিল লক্ষ্যে।

এই জয়ের মাধ্যমে গ্রুপ ‘আই’-এর পয়েন্ট টেবিলে শক্ত অবস্থান তৈরি করেছে নরওয়ে। একই গ্রুপে ফ্রান্সও জয় দিয়ে শুরু করায় আগামী ম্যাচগুলোতে লড়াই আরও জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
নরওয়ে
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
স্কালোনি

ব্রাজিলের হার নিয়ে মুখ খুললেন স্কালোনি

July 7, 2026
লিওনেল মেসি

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি

July 7, 2026
মিয়া খলিফা

স্পেন ম্যাচে স্টেডিয়ামে আলো ছড়ালেন মিয়া খলিফা

July 7, 2026

Latest News

স্কালোনি

ব্রাজিলের হার নিয়ে মুখ খুললেন স্কালোনি

লিওনেল মেসি

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি

মিয়া খলিফা

স্পেন ম্যাচে স্টেডিয়ামে আলো ছড়ালেন মিয়া খলিফা

২০৩০ সালের বিশ্বকাপ

২০৩০ সালের বিশ্বকাপে সরাসরি খেলবে আর্জেন্টিনাসহ যে ৬ দেশ

Argentia

আর্জেন্টিনা সহজ ম্যাচ কঠিন করে জেতে কেন?

পর্তুগালের বিদায়

পর্তুগালের বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন কোচ মার্তিনেজ

আর্জেন্টিনা-মিশর

আর্জেন্টিনা-মিশর ম্যাচের ভবিষ্যদ্বাণী করল অপ্টা

আর্জেন্টিনা কোচ

ব্রাজিলের বিদায় নিয়ে যা বললেন আর্জেন্টিনা কোচ

বিশ্বকাপের শেষ চার ম্যাচ

নতুন বল দিয়ে খেলা হবে বিশ্বকাপের শেষ চার ম্যাচ

salah-messi

ভিন্ন দুই লক্ষ্যের সামনে দুই মহাতারকা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa