এক সপ্তাহে ইরানের ৩ হাজার লক্ষ্যবস্তুত দাবি করেছে যুক্তরাষ্ট্র। খবর ফক্স নিউজের।

শনিবার (৭ মার্চ) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, গত সপ্তাহে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মার্কিন বাহিনী তিন হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং ইরানের নৌবাহিনীকে বড় ধরনের বিপর্যয়ের মুখে ফেলেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে সেন্টকম এই দাবি করেছে।
সেন্টকমের দাবি, মার্কিন বাহিনীর হামলায় ইরানের ৪৩টি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
মার্কিন বাহিনীর আক্রমণের লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সাইট, ইরানি সামরিক যোগাযোগ ব্যবস্থা, ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইরজিসি) গুরুত্বপূর্ণ ঘাঁটি, যৌথ সদর দপ্তর এবং অন্যান্য কৌশলগত স্থাপনা।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সেন্টকম আরও যোগ করেছে, এই অভিযানে মার্কিন বাহিনী বি-২ স্টিলথ বোমারু বিমান, ড্রোন, যুদ্ধবিমান জেট এবং আরও ডজনখানেক সামরিক সরঞ্জাম ব্যবহার করেছে। এর পাশাপাশি তারা এমন কিছু ‘বিশেষ সক্ষমতা’ ব্যবহার করেছে যা নিরাপত্তার খাতিরে প্রকাশ করা সম্ভব নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


