ইসরায়েলি হামলায় ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত মিনাব শহরের একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলা হয়েছে। এতে পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।
সংস্থাটি জানায়, মানাব শহরটি হরমোজগান প্রদেশে অবস্থিত। হামলার সময় বিদ্যালয় ভবনে সরাসরি আঘাত হানে ক্ষেপণাস্ত্র বা বিমান হামলা। তবে এ ঘটনায় অন্য কোনো আহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আঞ্চলিক উত্তেজনার মধ্যে এ ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
সূত্র:আল-জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


