ইরানের একটি আদালত শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদিকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে।

রবিবার তাঁর আইনজীবী মোস্তফা নিলি বলেন, নার্গিসকে অপরাধ করার উদ্দেশ্যে জড়ো হওয়া ও এতে যোগসাজশের দায়ে ছয় বছরের কারাদণ্ড এবং দুই বছরের দেশত্যাগ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া অপপ্রচারের দায়ে আরও দেড় বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে।
ইরানের আইন অনুযায়ী সব সাজা একসাথে কার্যকর হয়, তাই নার্গিসকে মোট ছয় বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ইরানের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে এবং নারীদের বাধ্যতামূলক পোশাক নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে গত ২৫ বছর ধরে তিনি বারবার বিচারের মুখোমুখি হয়েছেন এবং কারাগারে ছিলেন। ২০২৩ সালে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তাঁর কর্মসূচির স্বীকৃতিস্বরূপ শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


