যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে ইসলামাবাদে পৌঁছানোর পর তিনি জানান, ইরান আলোচনায় আশাবাদী হলেও যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা নেই।
স্পিকার গালিবাফের নেতৃত্বাধীন এই দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাঘের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোল নাসের হেম্মাতি এবং কয়েকজন আইনপ্রণেতা।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে গালিবাফ বলেন, ইরানের পক্ষ থেকে সদিচ্ছা থাকলেও যুক্তরাষ্ট্রের ওপর তাদের কোনো আস্থা নেই। তবে যুক্তরাষ্ট্র যদি বাস্তবসম্মত ও কার্যকর চুক্তির জন্য প্রস্তুত থাকে, তাহলে ইরানও আলোচনায় অগ্রসর হতে পারে।
তিনি আরও বলেন, অতীত অভিজ্ঞতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বারবার ব্যর্থতা এবং চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যা তাদের আস্থাহীনতার মূল কারণ।
তথ্যসূত্র: আল জাজিরা ও সিএনএন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


