জার্মানির উপ-চ্যান্সেলর লার্স ক্লিংবাইল বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধে জার্মানি অংশ নেবে না। তিনি এ যুদ্ধের বৈধতা নিয়েও গুরুতর সন্দেহ প্রকাশ করেছেন।

জার্মান গণমাধ্যম আরএনডিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি খুব স্পষ্ট করে বলছি—এটা আমাদের যুদ্ধ নয়। আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করব না।’
ক্লিংবাইল আরও বলেন, ‘এই যুদ্ধ আন্তর্জাতিক আইনের অধীনে বৈধ কি না—সে বিষয়ে আমার বড় ধরনের সন্দেহ রয়েছে।’
তিনি সতর্ক করে দেন, বিশ্ব এমন এক পরিস্থিতির দিকে এগোচ্ছে যেখানে আন্তর্জাতিক নিয়ম-কানুনের অস্তিত্বই হারিয়ে যেতে পারে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তিনি বলেন, ‘আমরা এমন একটি পৃথিবীতে বাস করতে চাই না, যেখানে কেবল শক্তিশালীদের আইনই কার্যকর হবে।’
সূত্র: আল-জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


