ইরানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীপ খারগে রাতভর বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এই হামলার খবরের সত্যতা নিশ্চিত করেছে। গণমাধ্যমটি জানিয়েছে, এই হামলায় দ্বীপটিতে সেনাবাহিনীর একটি প্রতিরক্ষা স্থাপনা, একটি নৌঘাঁটি, হেলিকপ্টার নিয়ন্ত্রণ টাওয়ার এবং একটি হেলিকপ্টার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।

খারগ দ্বীপের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুগুলোতে সরাসরি আঘাত হানা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমটি। খবর বিবিসি, আল জাজিরার
এই হামলার পরিপ্রেক্ষিতে ইরানের সেনাবাহিনী সদর দপ্তর থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, যদি খারগ দ্বীপের তেল স্থাপনাগুলোতে কোনো ধরনের হামলা চালানো হয়, তবে ইরান কঠোর প্রতিশোধ নেবে। তারা স্পষ্ট করে দিয়েছে, এই অঞ্চলের যেকোনো তেল স্থাপনা বা পরিকাঠামো যদি কোনোভাবে আমেরিকার সঙ্গে সংশ্লিষ্ট থাকে, তবে সেগুলোকে হামলার লক্ষ্যবস্তু করা হবে।
নিজের সামাজিক মাধ্যম ট্রুথে এক পোস্টে ট্রাম্প বলেন, মার্কিন সেনাবাহিনী দ্বীপের প্রতিটি সামরিক লক্ষ্যবস্তু সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। এই দ্বীপকেই বলা হয় ইরানের ‘রাজমুকুট রত্ন’। তবে তেল অবকাঠামো অক্ষত রাখার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। দ্বীপটি ইরানের ৯০ শতাংশ তেল পরিবহনের রপ্তানি টার্মিনাল হিসেবে কাজ করে এবং হরমুজ প্রণালি থেকে প্রায় ৩০০ মাইল উত্তর-পশ্চিমে এর অবস্থান।
ট্রাম্প প্রশাসনের ধারণা, ইরান খারগ দ্বীপ থেকেই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে। এই কারণে সেখানে গতকাল রাতে ভারী বোমাবর্ষণ করা হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি রপ্তানি কেন্দ্র হওয়ায় খারগ দ্বীপে অস্থিরতা পুরো বিশ্বের বাজার ব্যবস্থাকে ওলটপালট করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


