ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার (১১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ কথা জানান।

বার্তায় তিনি বলেন, তার নেতৃত্বে ইসরায়েল ইরানের শাসনব্যবস্থা এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। একই সঙ্গে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কঠোর সমালোচনা করেন।
নেতানিয়াহুর দাবি, এরদোয়ান ইরানকে সমর্থন দিচ্ছেন এবং কুর্দি জনগণের বিরুদ্ধে সহিংসতার জন্য দায়ী।
উল্লেখ্য, এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা নিয়ে সরাসরি আলোচনা চলছে।
নেতানিয়াহুর এই বক্তব্য ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।
Israel under my leadership will continue to fight Iran’s terror regime and its proxies, unlike Erdogan who accommodates them and massacred his own Kurdish citizens.
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


