ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে হামলার সময় পিছিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার এই সিদ্ধান্তের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে কিছুটা পতন দেখা গেছে।

শুক্রবার (২৭ মার্চ) গ্রিনিচ মান সময় রাত আড়াইটার দিকে দেখা যায়, ব্রেন্ট ক্রুড তেলের দাম ১.৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩.০৭ ডলারে নেমে এসেছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১.৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ১০৬.১২ ডলারে।
এর আগের দিন, বৃহস্পতিবার তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছিল। যদিও শুক্রবার কিছুটা কমেছে, তবে আগের দিনের বড় উত্থান পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি বাজার। ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতি প্রত্যাশার চেয়ে দীর্ঘায়িত হতে পারে—এমন আশঙ্কা থেকেই বাজারে অস্থিরতা বজায় রয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে। একই সময়ে ডব্লিউটিআই তেলের দামও বেড়েছে প্রায় ৪০ শতাংশ।
সূত্র: আল-জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


