ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম Al-Kawthar TV-তে আয়োজিত জনপ্রিয় অনুষ্ঠান “ইন্না লিল মুত্তাকীনা মাফাযা”-এর আওতায় অনুষ্ঠিত ১৯তম আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা ২০২৬-এ বিচারক হিসেবে আমন্ত্রণ পেয়েছেন বিশিষ্ট কোরআন বিশেষজ্ঞ শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী (হাফিযাহুল্লাহ)।

আগামী ২ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই আন্তর্জাতিক আসরে তিনি বিচারকের দায়িত্ব পালন করবেন।
আন্তর্জাতিক অঙ্গনে অভিজ্ঞতা
শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী এর আগে বহু দেশীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালে ভারতের ফুরফুরা দরবার শরীফ আয়োজিত সর্বভারতীয় কোরআন প্রতিযোগিতায় একমাত্র বাংলাদেশি বিচারক হিসেবে অংশগ্রহণ করেন।
২০২৩ সালে অস্ট্রিয়ার Rabbaneyyin International University আয়োজিত শায়েখ আবদুল্লাহ কামেল (রহ.) ১ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিচারক ছিলেন।
২০২২ সালে ইথিওপিয়ায় অনুষ্ঠিত আফ্রিকার বৃহত্তম আন্তর্জাতিক হিফজুল কোরআন, ক্বিরাত ও আজান প্রতিযোগিতায় বিচারক বোর্ডের সচিব ও একমাত্র বাংলাদেশি বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২১ সালে বাংলাদেশ সরকার আয়োজিত OIC Youth Capital আন্তর্জাতিক ক্বিরাত প্রতিযোগিতায় বিচারক ছিলেন।
একই সময়ে Islamic Foundation Bangladesh ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় দায়িত্ব পালন করেন।
দেশীয় ও আন্তর্জাতিক ভূমিকা
তিনি আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ-এর মহাসচিব হিসেবে নিয়মিতভাবে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করে আসছেন। দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হিফজুল কোরআন, ক্বিরাত ও আজান প্রতিযোগিতায়ও তিনি নিয়মিত বিচারক হিসেবে যুক্ত আছেন।
রমজান মাসে সৌদি আরবসহ বিভিন্ন দেশের জামে মসজিদে তারাবীহ ও কিয়ামুললাইলের ইমামতি করেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে সেমিনার ও সিম্পোজিয়ামে অতিথি বক্তা হিসেবে অংশগ্রহণ করেন।
পারিবারিক ও প্রাতিষ্ঠানিক পরিচয়
তিনি উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন ও শায়খুল হাদিস আল্লামা ইসহাক মাদানী (রহ.)-এর একমাত্র পুত্র।
বর্তমানে তিনি—
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ-এর মহাসচিব
মাদরাসা উম্মুল কুরা লি-উলূমিল কোরআন বাংলাদেশ-এর মুহতামিম
আন্তর্জাতিক ক্বিরাত ইনস্টিটিউট-এর মহাপরিচালক
জাতীয় শরিয়াহ কমিটি বাংলাদেশের মুখপাত্র
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তার এই আমন্ত্রণ নিঃসন্দেহে দেশের জন্য গৌরবের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


