ইরানের সঙ্গে চলমান আলোচনায় চুক্তি না হলে আবারও হামলা শুরু করতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী—এমনটাই জানিয়েছেন দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা।

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা আশা করি ইরান স্থায়ী শান্তির পথ বেছে নেবে।’
তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, যুদ্ধবিরতি আসলে সাময়িক বিরতি মাত্র। প্রয়োজন হলে আবার দ্রুত ও নির্ভুলভাবে সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত রয়েছে মার্কিন যৌথ বাহিনী।
কেইন বলেন, গত ৩৮ দিনে যেভাবে অভিযান চালানো হয়েছে, ভবিষ্যতেও একই গতি ও নির্ভুলতায় যুদ্ধ চালাতে সক্ষম যুক্তরাষ্ট্র।
সূত্র: আল-জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


