ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। এই পরিস্থিতিতে কাতার তার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন সাময়িকভাবে বন্ধ করেছে। সোমবার (২ মার্চ) খালিজ টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, কাতারের রাস লাফান ও মেসাঈদ শিল্পনগরীতে হামলার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কাতারের রাষ্ট্রায়ত্ত পেট্রোলিয়াম কোম্পানি কাতারএনার্জি এক বিবৃতিতে জানিয়েছে, তারা সব অংশীদারদের সঙ্গে সম্পর্ক মূল্যায়ন করছে এবং হালনাগাদ তথ্য শেয়ার করতে যোগাযোগ অব্যাহত রাখবে। তবে উৎপাদন পুনরায় কখন শুরু হবে, তা জানানো হয়নি।
মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার কারণে তেল ও গ্যাস উৎপাদনে ব্যাপক ব্যাঘাত দেখা দিয়েছে। ইরাকের কুর্দিস্তান অঞ্চলে তেল উৎপাদন ও ইসরায়েলের কয়েকটি বড় গ্যাসক্ষেত্রে উৎপাদন বন্ধ হয়ে গেছে।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান রাস লাফান ও মেসাঈদ শিল্পনগরী লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালিয়েছে। এক হামলায় মেসাঈদে একটি বিদ্যুৎকেন্দ্রের পানির ট্যাংকে আঘাত হেনেছে, আর অন্য হামলায় রাস লাফান শিল্পনগরের জ্বালানি স্থাপনায় ক্ষতি হয়েছে। হামলার ফলে উৎপাদন বন্ধ হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


