Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিনোদন এআই কি শিল্পীর বিকল্প হয়ে উঠতে পারবে?
বিনোদন

এআই কি শিল্পীর বিকল্প হয়ে উঠতে পারবে?

By Shamim RezaApril 17, 20263 Mins Read

বর্তমানে এ আই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হচ্ছে গান। বিষয়টি কি চিন্তার ভাঁজ ফেলছে মিউজিশিয়ানদের মনে? এ আই কি শিল্পীর বিকল্প হয়ে উঠতে পারবে?-এমন প্রশ্নে বিশ্বজুড়ে কথা বলছেন মিউজিশিয়ানরা। দেখে নেওয়া যাক এ প্রশ্নের উত্তরে কী বলছেন হলিউড বলিউডের তারকারা।

Screenshot_3

Advertisement

বলিউডের সংগীতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং জেন-জি প্রজন্মের গানের ধারা নিয়ে যে বিতর্ক চলছে, তার কেন্দ্রবিন্দুতে আবারও উঠে এসেছেন গীতিকার সমীর আনজান। ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস (আইএএনএস)-এর এক প্রতিবেদনে উদ্ধৃত এক বক্তব্যে তিনি বলেন, ‘এআই মিউজিক তৈরি করতে পারে, কিন্তু ইমোশন তৈরি করতে পারে না।

বর্তমান বলিউড সংগীতে বিট-নির্ভর প্রোডাকশন ও সোশ্যাল মিডিয়া ট্রেন্ডের কারণে অনেক গান দ্রুত জনপ্রিয় হলেও মেলোডি ও আবেগের গভীরতা কমে যাচ্ছে। বিশেষ করে জেন-জি শ্রোতাদের জন্য তৈরি গান এখন অনেক বেশি ‘রিল-ফ্রেন্ডলি’ হওয়ায় দীর্ঘস্থায়ী সংগীত অভিজ্ঞতা দুর্বল হচ্ছে-এই অভিযোগই এখন ইন্ডাস্ট্রির আলোচনার অংশ।’ হলিউড ও পশ্চিমা সংগীতাঙ্গনে এআই নিয়ে মতভেদ স্পষ্ট।

কিংবদন্তি সুরকার হ্যান্স জিমার বলেছেন, ‘এআই আইডিয়া তৈরি করতে সাহায্য করতে পারে, কিন্তু সংগীতের মূল আবেগ ও গল্প মানুষের অভিজ্ঞতা ছাড়া তৈরি হয় না। তিনি মনে করেন, প্রযুক্তি সহায়ক হতে পারে, কিন্তু সংগীতের ‘আত্মা’ মানবিক।’

কানাডিয়ান সংগীতশিল্পী গ্রাইমস এআই ব্যবহারে তুলনামূলক ইতিবাচক অবস্থান নিয়ে বলেন, এটি ‘সহকারী টুলস’ হিসেবে কাজ করতে পারে, তবে এতে শিল্পীর নিয়ন্ত্রণ থাকা জরুরি।

ব্রিটিশ সংগীতশিল্পী স্টিং সতর্ক করে বলেছেন, ‘এআই দিয়ে তৈরি গান টেকনিক্যালি নিখুঁত হলেও অনেক সময় তা আবেগহীন হয়ে পড়ে। অন্যদিকে আমেরিকান প্রযোজক টিম্বাল্যান্ড এআইকে ভবিষ্যতের শক্তিশালী প্রোডাকশন টুল হিসেবে দেখছেন, যা বিট, ডেমো ও প্রাথমিক কম্পোজিশন তৈরিতে বড় ভূমিকা রাখতে পারে।’

এই বিতর্কে বলিউড থেকেও গুরুত্বপূর্ণ মত এসেছে। সংগীত পরিচালক এ আর রহমান বিভিন্ন সাক্ষাৎকারে বলেন, ‘এআই প্রযুক্তি সংগীত প্রোডাকশনে সহায়ক হতে পারে এবং সাউন্ড ডিজাইনে নতুন সম্ভাবনা তৈরি করছে, তবে সংগীতের আসল প্রাণ হলো মানুষের অনুভূতি, যা কোনো মেশিন পুরোপুরি তৈরি করতে পারে না।’

একই প্রসঙ্গে গায়ক ও সংগীত পরিচালক বিশাল দাদলানি বলেন, ‘প্রযুক্তি কাজকে সহজ করলেও গানকে সত্যিকারের অনুভবযোগ্য করে তোলার ক্ষমতা এখনো মানুষের সৃজনশীলতার মধ্যেই আছে।’

এআই প্রযুক্তি ব্যবহার করে এখন বিশ্বজুড়েই গান তৈরি করা হচ্ছে। ওপেন-টেক্সট প্রম্পট থেকে পূর্ণ গান বানানোর মতো প্ল্যাটফর্ম যেমন সুনো এআই বা ইউডিও ব্যবহার করে সম্পূর্ণ ভোকালসহ গান তৈরি করা সম্ভব হচ্ছে-যা আগে শুধু মানুষের স্টুডিও প্রোডাকশনে সীমাবদ্ধ ছিল।

এই প্রযুক্তির কারণে ইতিমধ্যে কিছু এআই-জেনারেটেড গান বিশ্বমঞ্চে আলোচনায় এসেছে। ২০২৩ সালে ভাইরাল হওয়া ‘হার্ট অন মাই স্লিভ’ নামের গানটি এআই ভোকাল ব্যবহার করে তৈরি হয় এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মে লক্ষাধিক শ্রোতা পায়, যদিও পরে কপিরাইট বিতর্কে তা সরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এআই ইতিমধ্যে মিউজিক প্রোডাকশনের গতি ও ধরন বদলে দিয়েছে, কিন্তু সংগীতের আবেগ এখনো মানবিক সৃষ্টিশীলতার সবচেয়ে বড় সীমারেখা হয়ে আছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
কাইলি

কাজের চাপে গর্ভপাত, কাইলির বিরুদ্ধে সাবেক রাঁধুনির মামলা

June 30, 2026
দুঃসংবাদ দিলেন ‘পটল’

দুঃসংবাদ দিলেন ‘পটল’

June 30, 2026
গৌরব সন্তান চায়

গৌরব সন্তান চায় কিন্তু আমি তা দিতে পারব না, বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে আকাঙ্ক্ষা

June 30, 2026

Latest News

কাইলি

কাজের চাপে গর্ভপাত, কাইলির বিরুদ্ধে সাবেক রাঁধুনির মামলা

দুঃসংবাদ দিলেন ‘পটল’

দুঃসংবাদ দিলেন ‘পটল’

গৌরব সন্তান চায়

গৌরব সন্তান চায় কিন্তু আমি তা দিতে পারব না, বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে আকাঙ্ক্ষা

অভিনেত্রী দিব্যা সুরেশ

রাস্তায় হেনস্তার শিকার অভিনেত্রী দিব্যা সুরেশ

cock

কোক স্টুডিওর নতুন গান নিয়ে সমালোচনার ঝড়

অভিনেত্রী নীহা

পাকিস্তানি ছেলের সঙ্গে কি সত্যিই প্রেম করছেন অভিনেত্রী নীহা?

শাকিবকে ইঙ্গিত করে ইলিয়াস কোবরার কড়া প্রতিক্রিয়া

নীহা

আমি এখন সিঙ্গেল না, সম্পর্কে আছি : নীহা

অভিনেত্রী পারসা ইভানা

পারিশ্রমিক বকেয়া রাখার অভিযোগ তুললেন অভিনেত্রী পারসা ইভানা

অপরাজিতা আঢ্য

আমি বুড়ি হইনি, জীবনটাকে উদযাপন করছি : অপরাজিতা আঢ্য

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa