স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন চলতে থাকা কিলিয়ান এমবাপ্পে-নাটক বোধ হয় শেষ হতে চলেছে। এরই মধ্যে পিএসজিকে ‘না’ বলে দিয়েছেন ফরাসি তারকা। তার মানে এই জুনের পর মুক্ত বিহঙ্গের মতো প্যারিস থেকে উড়াল দেবেন তিনি! নতুন গন্তব্য তো আগেই ঠিক। সেটা রিয়াল মাদ্রিদ ছাড়া আর কী।

এমবাপ্পে

Advertisement

লিভারপুলের নামটা মাঝে শোনা গিয়েছিল। সেটা এমবাপ্পের মায়ের পছন্দের ক্লাব বলেই হয়তো। কিন্তু কিলিয়ানের স্বপ্ন রিয়ালকে ঘিরেই। সেখানে যাবেন, নিজেকে উজাড় করে দেবেন আর টপাটপ শিরোপা হাতে তুলবেন। এমন একটা আশা নিয়েই রিয়ালে এতদিন আসবেন আসবেন করেও আসা হয়নি। এখন নাটাই যে তাঁর হাতেই। কারণ চুক্তি অনুযায়ী এই জুনের শেষ দিনের পরই তিনি যে কোনো ক্লাবে নাম লেখাতে পারবেন। সে ক্ষেত্রে পিএসজি আইনগতভাবে কিছুই করতে পারবে না।

যদিও এএফপি তাদের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এখনও পিএসজি তাঁর সব শর্তে মেনে নেয়নি। তবে কিলিয়ান যে আর থাকবেন না, সেটা ঠিকই জানিয়ে দিয়েছেন তাদের।

মোনাকোতে দুর্দান্ত খেলছিলেন কিলিয়ান। নামডাক অবশ্য ততটা ছড়ায়নি। সময়টা ২০১৭; নেইমারকে দলে ভিড়িয়েছে পিএসজি। ১৮০ মিলিয়নে এমবাপ্পেকে কেনার কথা-বার্তাও পাকা। কিন্তু আর্থিক নিয়ম-নীতির কারণে তখন এই ফরাসি তরুণকে ধারে প্যারিসে আনে পিএসজি।

২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে পিএসজিতে নতুন চুক্তি করেন এমবাপ্পে। সেই চুক্তির একটা শর্ত ছিল এমন, তিনি চাইলে এক বছর বাড়িয়ে ফরাসি ক্লাবে থাকতে পারবেন। কিন্তু এমবাপ্পে যে আশা নিয়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন, সেটি ক্রমেই দুঃস্বপ্ন হয়ে যাচ্ছে। আশাটা হলো চ্যাম্পিয়ন্স লিগ জেতা। অল্প সময়ে দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন এমবাপ্পে। কিন্তু ক্লাবের সেরা ট্রফিটা তাঁর হাতে নেওয়া হয়নি। যে ট্রফির রাজা রিয়াল মাদ্রিদ, সেখানে গেলে যদি এই শূন্যতা পূরণ করতে পারেন তিনি। এখন তাই সেদিকেই নজর কিলিয়ানের।

এর আগে মাদ্রিদে আসবেন বলেও আসেননি। কারণটা হলো তাদের কর্তারা বড় একটা পরিকল্পনা নিয়ে কিলিয়ানের দুয়ারে হাজির হয়েছিলেন। সেটা হলো মেসি, নেইমার ও কিলিয়ান– এই তিনজন মিলে তাদের স্বপ্নের চ্যাম্পিয়ন্স লিগ আনতে পারবেন। কিন্তু সেটাও ভেস্তে গেল। তাই এখন আর চুক্তি নবায়নের কথা না ভেবে নতুন ঠিকানায় যেতেই অপেক্ষা করছেন কিলিয়ান। সবকিছু ঠিক থাকলে এবার এই নাটকটা শেষ হতেই যাচ্ছে। কারণ এমবাপ্পে জুনের পরই তাঁর নতুন গন্তব্যে পা রাখবেন, যেটা অনেকটাই নিশ্চিত।

এমবাপ্পে চুক্তির খুঁটিনাটি

২০১৭ সালে ধারে মোনাকো থেকে পিএসজিতে গিয়েছিলেন এমবাপ্পে। লোনের সময় শেষ হওয়ার পর তাঁকে চুক্তির আওতায় নিয়ে আসে ক্লাবটি।

চুক্তি অনুযায়ী ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত কিলিয়ান পিএসজিতে খেলতে পারবেন। পাশাপাশি এক বছর বেশি থাকার অপশনও ছিল। কিন্তু সেটা সক্রিয় করতে রাজি নন এই ফরাসি তারকা।

পিএসজি অনেক চেষ্টা করেও তাঁকে নতুন করে চুক্তির টেবিলে বসাতে পারেনি। শেষ পর্যন্ত ৩০ জুনের পরই ফরাসি ক্লাবটি ছাড়ার কথা জানিয়ে দিলেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।

তাঁর পরবর্তী গন্তব্যও অনেকটা নিশ্চিত। আগামী জুনের পর রিয়াল মাদ্রিদেই দেখা যাবে এমবাপ্পেকে। যেহেতু চুক্তি শেষ করেই সেখানে যাচ্ছেন তিনি। সে জন্য কিলিয়ানকে আনতে এক পয়সাও ফি দিতে হবে না রিয়ালকে।

এবার সত্যিই পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন এমবাপ্পে

ভিনদেশি কোটায় রিয়াল মাদ্রিদে ব্রাজিল-আর্জেন্টিনার পর তৃতীয় সর্বোচ্চ খেলোয়াড় ফ্রান্সের। এখন পর্যন্ত ২১ জন ফুটবলার রিয়ালে নাম লিখিয়েছেন। যদি এমবাপ্পে যোগ দেন, সে ক্ষেত্রে তিনি হবেন ২২তম ফরাসি খেলোয়াড়, যিনি কিনা রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে জড়াবেন।

মোনাকোর অনূর্ধ্ব-১৯ দলে খেলার সময় তাঁর বাজারদর ছিল ৫০ হাজার ইউরো। সেটা এখন ১৮০ মিলিয়ন ইউরোর ঘর ছুঁয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.