জুমবাংলা ডেস্ক : ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

iscon

Advertisement

বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এর আগে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এক প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কোনও সংস্থা নিষিদ্ধ করার আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি অনেক উঠতে পারে, দাবির স্বপক্ষে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে।

তিনি বলেন, ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধ আমরা জড়িয়ে ফেলছি না। একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে। তিনি অপরাধী হতেও পারেন, নাও হতে পারেন, সেটি আদালত দেখবে। আজকেও পত্রিকায় দেখলাম, ইসকন বলেছে— যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, তার সঙ্গে ইসকনের কোনো সম্পর্ক নেই।

সরকারের নানা উদ্যোগের পরও বাজারে আলু, পিঁয়াজের দাম কমছে না

পরিবেশ উপদেষ্টা বলেন, আমরা সত্যিকার অর্থে সম্প্রীতিটা স্থাপন করে দেবো। এ জন্য আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, দাবি-দাওয়া নিয়ে সব সময় আলোচনা করব। প্রতিটি অপরাধের বিচার হবে। অপরাধের বিচারের সঙ্গে সম্প্রীতিটা মিলিয়ে পেলে চলবে না। সম্প্রীতির বন্ধন যাতে আরও দৃঢ় হয়, সে জন্য সরকার কাজ করবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.