Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home পড়াশোনা না করিয়েই সার্টিফিকেট দিচ্ছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়
অপরাধ-দুর্নীতি

পড়াশোনা না করিয়েই সার্টিফিকেট দিচ্ছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

By Tarek HasanMay 27, 20243 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : মাদরাসা শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে ২০১৩ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। সারা দেশের ফাজিল (স্নাতক) ও কামিল (স্নাতকোত্তর) পর্যায়ের মাদরাসা শিক্ষার যাবতীয় ব্যবস্থাপনার দায়িত্ব এ আরবি বিশ্ববিদ্যালয়ের। কিন্তু অভিযোগ উঠেছে, মাদরাসার উচ্চশিক্ষা স্তরে চলছে নানা অব্যবস্থাপনা। কামিল মাদরাসার শিক্ষার্থী ও অধ্যক্ষদের অভিযোগ, ২০২১-২২ শিক্ষাবর্ষে কামিল (স্নাতকোত্তর) প্রথম পর্বে মাত্র ২০ থেকে ২৫ দিন পড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে এক বছরের কোর্স। শ্রেণিকক্ষে প্রয়োজনীয় ক্লাস না নিয়ে, কোর্স শেষ না করে নেওয়া হয়েছে চূড়ান্ত পরীক্ষাও।

Islamic-Arabic-University

কোনো কোনো কামিল মাদরাসার অধ্যক্ষ অভিযোগ করে বলেছেন, আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পড়াশোনা না করিয়ে শুধু সার্টিফিকেট দিচ্ছে। এভাবে মাদরাসা শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হচ্ছে। রোববার (২৬ মে) বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনটি লিখেছেন আকতারুজ্জামান।

প্রতিবেদনে আরো জানা যায়, কামিল প্রথম পর্বে বিলম্ব ফি ছাড়া শিক্ষার্থী ভর্তি করা হয়েছে এ বছর গত ২ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত। বিলম্ব ফিসহ ভর্তি করা হয়েছে ২১ জানুয়ারি পর্যন্ত। আর মাদরাসা প্রধানরা অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করে ফাইনাল সাবমিট দিয়েছেন ১৬ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থাৎ কোনো কোনো মাদরাসায় কামিলে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে ২০ ফেব্রুয়ারির পূর্ব পর্যন্ত।

আরবি বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, কামিল প্রথম বর্ষে ক্লাস উদ্বোধন করা হয় ২৪ জানুয়ারি। তবে বিভিন্ন মাদরাসায় এই ক্লাস শুরু হয় ফেব্রুয়ারিতে। মাদরাসাগুলোতে সপ্তাহে ছুটি রয়েছে দুই দিন (শুক্র ও শনিবার)। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী ফেব্রুয়ারিতে ছুটি ছিল ১০ দিন। মার্চ মাসে ছুটি ছিল ১২ দিন। এ ছাড়াও ছুটি ছিল জুমআতুল বিদা, শবেকদর, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের। সবমিলিয়ে অল্প কয়েকদিন ক্লাস করার পরেই ৩ মার্চ থেকে শিক্ষার্থীদের ফরম ফিলাপের তারিখ ঘোষণা করা হয়। এই ফরম পূরণ চলে ৩০ মার্চ পর্যন্ত। আর কামিল প্রথম পর্বের ফাইনাল পরীক্ষা শুরু করা হয় ৫ মে থেকে।

খুলনার কয়রা উত্তরচক আমিনিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাসুদুর রহমান এ বিষয় বলেন, মাদরাসা শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে। সেশনজট কমানোর কথা বলে ক্লাস না নিয়ে, পড়াশোনা না করিয়ে শুধু সার্টিফিকেট দেওয়া হচ্ছে ছাত্র-ছাত্রীদের। তিনি দাবি করেন ১৫ দিনও কামিল প্রথম পর্বের ক্লাস নেওয়া হয়নি। ফরম পূরণের পর পরীক্ষার্থীদের অন্তত দুই মাস সময় দিতে হয়। কিন্তু এই সময়ও দেওয়া হয়নি।

সরকারি মাদরাসাই আলিয়া, ঢাকার অধ্যক্ষ মুহাম্মদ আবদুর রশীদ এ বিষয় বলেন, কামিলের শিক্ষার্থীরা করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্রাশ প্রোগ্রাম নিয়ে দ্রুত ক্লাস শেষ করার নির্দেশনা দিয়েছিল। প্রয়োজনীয় সংখ্যক ক্লাস না হওয়ার কথা স্বীকার করে এ অধ্যক্ষ বলেন, ক্লাস যেভাবে হওয়া দরকার সেভাবে হয়নি আর এর প্রভাব পড়তে পারে ফলাফলে।

অভিনেত্রীর ওপর বন্দুক হামলা, অভিযোগের তীর স্বামীর দিকে

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আবদুর রশীদ বলেন, কামিল প্রথম পর্ব পরীক্ষা দেওয়া ছাত্র-ছাত্রীরা ফাজিলে সেশনজটে পড়েছিল। সেশনজট কমাতে এই দ্রুততম সময়ে পরীক্ষার আয়োজন করা হয়েছে। উপাচার্যের দাবি, ফাজিল পরীক্ষা দিয়ে এই শিক্ষার্থীরা ফাজিলের ফল পাওয়ার আগেই, কামিলে ভর্তি হওয়ার আগেই কামিল প্রথম পর্বের ক্লাস করেছেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
অপরাধ-দুর্নীতি আরবি ইসলামি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় করিয়েই দিচ্ছে না পড়াশোনা: বিশ্ববিদ্যালয়’ সার্টিফিকেট
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
হিসান রহমান

তিন বছরের শিশু যাত্রীকে নিয়ে ইজিবাইক চালক চম্পট

January 29, 2026
Dodok

দুদকের জালে রূপায়ণ ও রাজউকের ৪৩ জন, দখল ও জালিয়াতির ভয়াবহ অভিযোগ

January 26, 2026
মরদেহ

কেরানীগঞ্জে গৃহশিক্ষিকার ফ্ল্যাট থেকে নিখোঁজ ছাত্রী ও মায়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার

January 17, 2026
Latest News
হিসান রহমান

তিন বছরের শিশু যাত্রীকে নিয়ে ইজিবাইক চালক চম্পট

Dodok

দুদকের জালে রূপায়ণ ও রাজউকের ৪৩ জন, দখল ও জালিয়াতির ভয়াবহ অভিযোগ

মরদেহ

কেরানীগঞ্জে গৃহশিক্ষিকার ফ্ল্যাট থেকে নিখোঁজ ছাত্রী ও মায়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রানা প্রতাপ হত্যা

যশোরে গুলি করে রানা প্রতাপ হত্যার ঘটনায় যুবক আটক

স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি হত্যা

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রাজধানীর সেই স্কুলছাত্রী খুন

স্কুলছাত্রী

বনশ্রীতে স্কুলছাত্রী হত্যার ঘটনায় র‍্যাবের অভিযান, হোটেলকর্মী মিলন গ্রেফতার

dudok

ময়মনসিংহে এডিপির ৮ প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাৎ

sahriar alam

স্ত্রী-সন্তানসহ সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

said kokhon

সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.