ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ইসরায়েলি হামলায় গুরুতর আহত হয়ে পায়ের জরুরি অস্ত্রোপচারের জন্য মস্কোতে নেওয়া হয়েছে বলে কুয়েতি সংবাদমাধ্যমের দাবি।

গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে ইসরায়েলি বিমান হামলায় আলি খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত হন। তবে হামলার সময় মোজতবা গুরুতর আহত হন এবং তেহরানের সিনা ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়। খবর অনুযায়ী, তিনি এখনও কোমায় আছেন।
কুয়েতের আল-জারিদার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্যোগে মোজতবা রাশিয়ায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে একটি প্রেসিডেন্সিয়াল প্রাসাদে তার পায়ে ‘সফল’ অস্ত্রোপচার সম্পন্ন হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তাকে দেশ থেকে সরিয়ে আনার মিশনটি ছিল অত্যন্ত গোপন।
এক সূত্র জানায়, হামলার সময় মোজতবা আহত হওয়ার পাশাপাশি তার যকৃত ও পাকস্থলীও ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্ভবত তার একটি বা দুটি পা কেটে ফেলা হয়েছে। চিকিৎসার দায়িত্বে আছেন ইরানের শীর্ষ ট্রমা সার্জন মোহাম্মদ মোহাম্মদ রেজা জাফারগান্দি।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন, মোজতবা আহত এবং সম্ভবত অঙ্গহানির শিকার হয়েছেন। ইরানের কর্তৃপক্ষ এখনও নতুন নেতার আহত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে, তবে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


