Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ‘দাসত্ব’ থেকে ৩৩ ভারতীয় কৃষি শ্রমিককে মুক্ত করেছে ইতালির পুলিশ
Bangladesh breaking news আন্তর্জাতিক

‘দাসত্ব’ থেকে ৩৩ ভারতীয় কৃষি শ্রমিককে মুক্ত করেছে ইতালির পুলিশ

By Tarek HasanJuly 14, 2024Updated:July 14, 20242 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির পুলিশ জানিয়েছে, তারা এক কৃষি খামারের দাসের মতো কর্ম পরিবেশ থেকে ৩৩ জন ভারতীয় শ্রমিককে উদ্ধার করেছে।

কৃষি খামারের দাস

উত্তরাঞ্চলীয় ভেরোনা প্রদেশের ওই খামার থেকে তাদের উদ্ধার করার পর তাদের দুই কথিত অপব্যবহারকারীর কাছ থেকে ৫৪৫৩০০ ইউরো জব্দ করা হয়েছে।

রয়টার্স জানিয়েছে, জুনে ফল তোলার কাজে নিয়োজিত এক ভারতীয় শ্রমিকের হাত দুর্ঘটনাবশত যন্ত্রপাতি দিয়ে বিচ্ছিন্ন হওয়ার পর তার মৃত্যু হলে ইতালিতে শ্রমিক শোষণের বিষয়টি সামনে আসে।

সর্বশেষ ঘটনার ক্ষেত্রে পুলিশ জানিয়েছে, ভারতীয় এক শ্রমিক সরবরাহকারী তার নিজ দেশের নাগরিকদের মৌসুমি কাজের অনুমতিপত্রের মাধ্যমে ইতালিতে নিয়ে যায়, তাদের প্রত্যেককে ১৭ হাজার ইউরো করে দেওয়ার আর উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি দেয় সে।

পুলিশ জানিয়েছে, ইতালিতে যাওয়া ওই অভিবাসীদের খামারে কাজ দেওয়া হয়। তাদের সপ্তাহে সাতদিন ১০ থেকে ১২ ঘণ্টা করে কাজ করতে হতো এবং প্রতি ঘণ্টায় তাদের মাত্র চার ইউরো করে দেওয়া হতো। আবার তাদের ঋণের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই অর্থও প্রায় পুরোটা কেটে রাখা হতো।

অভিবাসীদের সঙ্গে করা এই আচরণকেই পুলিশ ‘দাসত্ব’ বলে বর্ণনা করেছে।

তাদের মধ্যে কয়েকজনকে আরও ১৩০০ ইউরোর বিনিময়ে স্থায়ী ওয়ার্ক পারমিট পাইয়ে দেওয়ার কথা বলে বিনা মজুরিতে কাজ চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল।

“বাস্তবে ওই ওয়ার্ক পারমিট তাদের কখনোই দেওয়া হতো না,” এক বিবৃতিতে বলেছে পুলিশ।

শ্রমিকদের চরমভাবে ঠকানো ওই দুই কথিত অপব্যবহারকারীর বিরুদ্ধে দাসত্ব ও শ্রম শোষণের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়েছে। অপরদিকে ওই কৃষি শ্রমিকদের সুরক্ষা, কাজের সুযোগ ও ইতালিতে বৈধভাবে থাকার প্রস্তাব দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ইউরোপের অন্যান্য দেশের মতো ইতালিতেও শ্রমিক ঘাটতি বৃদ্ধি পাচ্ছে। প্রায়ই অভিবাসন প্রত্যাশীদের এনে এই ঘাটতি পূরণ করা হচ্ছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের নিম্ন মজুরির কাজগুলোতে নিয়োগ দেওয়া হচ্ছে।

ইতালিতে ভিসা জালিয়াতি, বাংলাদেশিসহ গ্রেপ্তার ৪৪

ইতালিতে অভিবাসীদের কাজের ভিসা পদ্ধতি রয়েছে, কিন্তু এটিও জালিয়াতি মামলার মুখোমুখি হয়েছে।

দেশটিতে শ্রম আইন লঙ্ঘনের সমস্যাও রয়েছে। দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তরের ২০২১ সালের তথ্য অনুযায়ী, ইতালির প্রায় ১১ শতাংশ শ্রমিক অবৈধভাবে নিয়োগ পায় আর কৃষিখাতে এটি ২৩ শতাংশ ছাড়িয়ে গেছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘দাসত্ব’ ‘ভারতীয় ৩৩ bangladesh, breaking news আন্তর্জাতিক ইতালির করেছে কৃষি কৃষি খামারের দাস থেকে পুলিশ মুক্ত শ্রমিককে
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
শাবনাজ-নাইম

বড় মেয়েকে বিয়ে দিলেন শাবনাজ-নাইম, পাত্র কে

February 1, 2026
নাহিদ ইসলাম

প্রতিকূল পরিস্থিতিতেই প্রচারণা চালাতে হচ্ছে: নাহিদ ইসলাম

February 1, 2026
মির্জা ফখরুল

নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, দেশের মানুষ জেগে উঠেছে: মির্জা ফখরুল

February 1, 2026
Latest News
শাবনাজ-নাইম

বড় মেয়েকে বিয়ে দিলেন শাবনাজ-নাইম, পাত্র কে

নাহিদ ইসলাম

প্রতিকূল পরিস্থিতিতেই প্রচারণা চালাতে হচ্ছে: নাহিদ ইসলাম

মির্জা ফখরুল

নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, দেশের মানুষ জেগে উঠেছে: মির্জা ফখরুল

মারদানি থ্রি

বড় বাজেটের ছবির ভিড়েও বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে রানি মুখার্জির ‘মারদানি থ্রি’

ক্লোজ ফ্রেন্ডস ফিচার

ক্লোজ ফ্রেন্ডস ফিচারে বড় পরিবর্তনের ইঙ্গিত ইনস্টাগ্রামের

ইরানে গ্যাস বিস্ফোরণ

ইরানে গ্যাস বিস্ফোরণ, নিহত ৫

ঢাবি শিক্ষক মোনামি

‘জামায়াত আমিরের স্ট্যাটাস নিয়ে ইনবক্সে ঝড়’, যা বললেন ঢাবি শিক্ষক মোনামি

বিশ্বকাপ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

মুন্সীর প্রার্থিতা

মুন্সীর প্রার্থিতা বাতিলের রায় ঘোষণার পর যা বললেন হাসনাত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.