Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ইতিহাসে যা অনিবার্য সত্য সেটি ধারণ করা উচিত : মাহদী আমিন
রাজনীতি

ইতিহাসে যা অনিবার্য সত্য সেটি ধারণ করা উচিত : মাহদী আমিন

By Shamim RezaFebruary 4, 20262 Mins Read
Advertisement

ইতিহাসে যা অনিবার্য সত্য, সেটা ধারণ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

মাহদী আমিন

তিনি বলেন, যারা স্বাধীনতার বিপক্ষে ছিলেন, তারা ইতিহাস বিকৃত করে বয়ান তৈরি করতে চাইলে সেটি জাতিকে অত্যন্ত মর্মাহত করে। সত্য ও ন্যায়সঙ্গত ইতিহাস মানুষের সামনে উপস্থাপন করাই আগামীর বাংলাদেশের প্রত্যাশা হওয়া উচিত এবং ইতিহাস নিয়ে মিথ্যাচার কোনোভাবেই সহ্য করা হবে না।’

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

মাহদী আমিন বলেন, ‘তারেক রহমানই সংস্কার নিয়ে পরিকল্পনার কথা বলে আসছেন। এর আগে যাদের সংস্কার নিয়ে কথা বলতে দেখা যায়নি, তারা এখন বিভ্রান্ত করছে জাতিকে।’

এ সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তা দেখে প্রতিহিংসায় তার বিরুদ্ধে ১৯টি ভুয়া তথ্য ছড়ানো হয়েছে বলেও জানান মাহদী আমিন। একইসঙ্গে আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) তারেক রহমান বরিশাল ও ফরিদপুর যাবেন বলেও জানান তিনি।

বিপ্লবের পর নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে বিএনপি ইতিবাচক রাজনীতি করছে জানিয়ে মাহদী আমিন বলেন, ৫ আগস্টের পর দেশে যখন কোনো সরকার বা পুলিশ ছিল না, তখন তারেক রহমানের নির্দেশনায় বিএনপির নেতাকর্মীরা সারা দেশে মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছে এবং সংখ্যালঘুদের রক্ষা করেছে। বিএনপি বর্তমানে রাষ্ট্র সংস্কারের ‘৩১ দফা’ নিয়ে তৃণমূল পর্যায়ে কাজ করছে।

তিনি আরও বলেন, ‘বিএনপির প্রধান দাবি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে জনগণের ভোটাধিকারের প্রকৃত প্রতিফলন ঘটবে। নির্বাচন পর্যবেক্ষক নিয়োগে অনভিজ্ঞতা বা পক্ষপাতিত্বের অভিযোগ থাকলে সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়েছে। বিএনপি বিশ্বাস করে, স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে ধানের শীষের বিজয় অবশ্যম্ভাবী।’

ব্যালট পেপারে ধানের শীষ প্রতীক সংক্রান্ত জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, এতে লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে বিএনপি কিছুটা অবিচারের শিকার হয়েছে। এ বিষয়ে সংশোধন ও তদন্তের দাবি জানানো হলেও এখনো কোনো অগ্রগতি হয়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনসিসি ক্যাডেটদের মোতায়েন করার সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন,‘বিএনসিসি ক্যাডেটদের নির্বাচনে মোতায়েন নিয়ে বিএনপি উদ্বিগ্ন। কারণ তারা কোনো না কোনো মতাদর্শের হতে পারে। তাতে নির্বাচন প্রভাবিত হতে পারে।’

এছাড়া, নির্বাচন পর্যবেক্ষকদের সম্পূর্ণ তালিকা প্রকাশ এবং এর মধ্যে যাদের কোনো দলীয় সংশ্লিষ্টতা আছে, তাদের বাদ দেওয়ার দাবিও জানান তিনি।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহদী আমিন জানান, বিএনপির ইশতেহার অনেকটাই প্রস্তুত। আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইশতেহার ঘোষণার পরিকল্পনা রয়েছে। চূড়ান্ত হলে বিস্তারিত জানানো হবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
বিটিআরসি’র মাহদী আমিন
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
অ্যাকাউন্ট হ্যাক

বঙ্গভবনে জামায়াত প্রতিনিধিদল, এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় দ্রুত বিচার দাবি

February 4, 2026
তারেক রহমান

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান : দ্য ইকোনমিস্ট

February 3, 2026
বিএনপি

বিএনপির ইশতেহার ঘোষণা হতে পারে শুক্রবার

February 3, 2026
Latest News
অ্যাকাউন্ট হ্যাক

বঙ্গভবনে জামায়াত প্রতিনিধিদল, এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় দ্রুত বিচার দাবি

তারেক রহমান

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান : দ্য ইকোনমিস্ট

বিএনপি

বিএনপির ইশতেহার ঘোষণা হতে পারে শুক্রবার

তারেক রহমান

২০ বছর পর বরিশালে তারেক রহমানের জনসভা ৪ ফেব্রুয়ারি

কিশোরগঞ্জের কৃষি

কিশোরগঞ্জের কৃষিকে শিল্পে পরিণত করবো: জামায়াত আমির

আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীর

আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের ভোট করতে বাধা নেই

তাহেরি

ইসির নোটিশ পেলেন তাহেরি, জানুন কী অভিযোগ

জামায়াত আমির

রাখ তোদের ফ্যামিলি কার্ড: জামায়াত আমির

জামায়াত আমির

আগে মায়ের মর্যাদা, তারপর ফ্যামিলি কার্ড : জামায়াত আমির

মির্জা ফখরুল

শেখ হাসিনাকে ছাড়া ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত : মির্জা ফখরুল

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.