Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ইতিহাস সৃষ্টি করলেন সানজিদা
খেলাধুলা ফুটবল

ইতিহাস সৃষ্টি করলেন সানজিদা

By Shamim RezaFebruary 1, 20243 Mins Read

স্পোর্টস ডেস্ক : ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা ব্যস্ত। পারিজাত মিত্র, দেবব্রত সরকার মহাব্যস্ত সময় কাটাচ্ছেন। কথা বলার সময় নেই। সুপার কাপের ট্রফি জয়ের আনন্দে ক্লাব আঙিনা গমগম করছে, সেটা হাজার কিলোমিটার দূর থেকেই আঁচ পাওয়া যায় ফোনে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী থেকে শুরু করে ইস্টবেঙ্গল ক্লাবের সর্বস্তরের সমর্থকদের অভিনন্দনে ভাসছে যে ক্লাবটি, তারা কাল দুপুরে চোখ রেখেছিলেন নারী ফুটবল লিগে। ইস্টবেঙ্গল ক্লাবের বিশেষ আকর্ষণ ছিলেন বাংলাদেশের নারী ফুটবলার সানজিদা আক্তার। ইস্টবেঙ্গল ক্লাবের লাল-হলুদ জার্সি গায়ে অভিষেক হয়েছে। প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন সানজিদা। ইস্টবেঙ্গল ক্লাব গোলশূন্য ড্র করেছে স্পোর্টস ওডিশার বিপক্ষে।

সানজিদা

Advertisement

খেলা হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে। একেবারে ক্লাবের অফিসে বসে জানালায় চোখ রাখলে দৃষ্টি পড়বে সবুজ ঘাসে। সেই ম্যাচটা ড্র হলেও ইস্টবেঙ্গল কর্তারা সানজিদার ওপর চোখ রেখেছিলেন। আর অতীত বাংলাদেশের ফুটবলারদের কথা নামিয়ে আনছিলেন। ইস্টবেঙ্গল কর্মকর্তা থেকে শুরু করে সর্বত্রই ছিল বাংলাদেশের ফুটবলের কথা। আসলাম, রুমি, মুন্না, গাউস, ওয়াসিম, রকিব, মিজান খেলেছেন। তবে এদের মধ্যে টানা তিন মৌসুম খেলেছেন মুন্না, সময়টা বেশি এবং তার অকাল মৃত্যুর কারণে কলকাতার ফুটবলে মোনেম মুন্নার নামটা একটু বেশি আলোচিত হয় এখনও। স্বাধীনতার আগে আরো অনেকেই খেলেছেন ইস্টবেঙ্গলের জার্সি গায়ে। কলকাতার ফুটবলের বর্তমান প্রজন্ম এই সব খেলোয়াড়কে এখনও মনে রেখেছে। আসলাম, মুন্না, রুমি, গাউসদের পথ অনুসরণ করে বাংলাদেশের প্রথম নারী ফুটবলার সানজিদা ইস্টবেঙ্গলের লাল-হলুদ জার্সি গায়ে খেলে নতুন ইতিহাস সৃষ্টি করলেন।

ক্লাবের নিজস্ব মাঠ, গ্যালারি, ভিআইপি বক্স, ফ্লাড লাইট, নিজেদের সমর্থক, সাধারণ সমর্থক ক্লাবের সদস্য, কেউ টিকিট কিনে মাঠে ঢুকেছেন, কেউ মেম্বার কার্ড দেখিয়ে মাঠে ঢুকেছেন। সানজিদার কাছে ক্যারিয়ারের সবচেয়ে বড় অভিজ্ঞতা। একই ভাষা, একই রকম চেহারা, একই পোশাক, একই চালচলন, একই সংস্কৃতি, একই খাদ্যাভ্যাস, অথচ তাদের ক্লাব সংস্কৃতি মুগ্ধ করে। খেলা চলাকালীন সমর্থকরা গ্যালারিতে যেভাবে আওয়াজ তুলেছিল, তা দারুণ লেগেছে সানজিদার। বল পেলে দর্শক আওয়াজ তুলেছে সানজিদা, সানজিদা বলে। বাংলাদেশের এই ফুটবলারের কাছে মনেই হয়নি সে দেশের বাইরের কোনো লিগে খেলছে। সবাইকে পরিচিত মানুষই মনে হয়েছে সানজিদার চোখে।

ইস্টবেঙ্গল ক্লাব ভারতের নারী লিগে খেলছে, সানজিদার প্রথম ম্যাচ ছিল গতকাল। এক মিনিট চিন্তা না করে সানজিদাকে প্রথম ম্যাচেই একাদশে নামিয়ে দিয়েছেন কোচ দিপঙ্কর বিশ্বাস। পুরো ম্যাচ খেলিয়েছেন কোচ। একটি বারের জন্য তাকে বসিয়ে দেওয়ার চিন্তা করেননি কোচ। ম্যানেজার ইন্দ্রানী সরকার কলকাতায় থেকে জানালেন পুরো ম্যাচ খেলেছে এবং ভালো খেলেছে। ইস্টবেঙ্গলের কর্মকর্তারা খুশি। প্রথম ম্যাচ বলে মানিয়ে নিতেও তো সময় লাগবে। খেলা ড্র হলেও সানিজদার পারফরম্যান্স ছাপ রেখেছে দর্শক হূদয়ে। কর্মকর্তারা খুশি। কর্মকর্তারা জানালেন, ‘ওকে খেলতে দিন। একটা মেয়ে এত দূর থেকে এসেছে, নতুন পরিবেশ, নতুন কন্ডিশন গুছিয়ে উঠতে দিন। ওর জন্য সবে তো ভোর। আমরা সবাই মেয়েটাকে সাহস দিচ্ছি। দিন শেষে আমাদের জন্যই তো খেলছে, তাই না।’

খেলাটা যেমনই হোক। সানজিদার জন্য সবার প্রার্থনা, সে ভালো খেলুক। প্রথম বাংলাদেশি কোনো নারী ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি গায়ে খেলছেন। ইতিহাস সৃষ্টি করেছেন। দেশের নারী ফুটবলে এটা বিশাল মাইলফলক। দলের একমাত্র বিদেশি ফুটবলার ময়মনসিংহের মেয়ে সানজিদা আক্তার। সানজিদার সঙ্গে প্রথম একাদশে ছিলেন দলের অধিনায়ক তৃষা মল্লিক, তুলসী, মিচের কাস্তানহা, মমতা মহতা, বিনমালা চানু, গোলরক্ষক মেলোডী চানু, সারীথা, প্রেমশ্বরী দেবী, মার্গারেট দেবী, সীমা কিসপোত্তা।

ভারতে সামরিক ড্রোন বিক্রি আটকে দিল মার্কিন কংগ্রেস সদস্যরা

আগামী সোমবার ইস্টবেঙ্গলের খেলা কিকস্টার্ট এফসির বিপক্ষে। এই দলে খেলছেন বাংলাদেশ ফুটবল দলের নারী অধিনায়ক সাবিনা খাতুন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
আর্জেন্টিনা-মিশর

আর্জেন্টিনা-মিশর ম্যাচের ভবিষ্যদ্বাণী করল অপ্টা

July 7, 2026
আর্জেন্টিনা কোচ

ব্রাজিলের বিদায় নিয়ে যা বললেন আর্জেন্টিনা কোচ

July 7, 2026
বিশ্বকাপের শেষ চার ম্যাচ

নতুন বল দিয়ে খেলা হবে বিশ্বকাপের শেষ চার ম্যাচ

July 7, 2026

Latest News

আর্জেন্টিনা-মিশর

আর্জেন্টিনা-মিশর ম্যাচের ভবিষ্যদ্বাণী করল অপ্টা

আর্জেন্টিনা কোচ

ব্রাজিলের বিদায় নিয়ে যা বললেন আর্জেন্টিনা কোচ

বিশ্বকাপের শেষ চার ম্যাচ

নতুন বল দিয়ে খেলা হবে বিশ্বকাপের শেষ চার ম্যাচ

salah-messi

ভিন্ন দুই লক্ষ্যের সামনে দুই মহাতারকা

Rolando

আমি ২০১৬ সালে ইউরো জিতেছি, যা বিশ্বকাপ জয়ের সমান : রোনালদো

উয়েফা

লাল কার্ডের নিয়ম বদলে ফিফা সীমা অতিক্রম করেছে : উয়েফা

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

রোনালদো

অবশেষে রোনালদো জানিয়ে দিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মিশরের বাঁশি

ফ্রান্সের হাতে আর্জেন্টিনা-মিশরের বাঁশি

আর্জেন্টিনা-মিশর ম্যাচে

আর্জেন্টাইনকে লাল কার্ড দেখানো রেফারি আর্জেন্টিনা-মিশর ম্যাচে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa