জুমবাংলা ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘যে আপনাদের কথা শুনবে, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকবে, তাকেই আগামী সংসদে আপনার প্রতিনিধি হিসেবে নির্বাচিত করুন। একটা জিনিস মনে রাখুন, দল আর মার্কা দেখার সময় শেষ। এখন সময় যোগ্যতা দেখার।’

Sarjis

Advertisement

শুক্রবার বিকেলে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘পঞ্চগড়-১ আসন দেশের এক নম্বর আসন। পঞ্চগড় থেকে আগামীর রাজনীতিতে সামনে থেকে বসে থাকা ভাইবোনদের সংসদে পলিসি মেকিং এ দেখতে চাই। সংসদে তাদের এমপি, মন্ত্রী, রাস্ট্রপতি, প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।’

শিক্ষার্থীদের বাবা–মায়েদের উদ্দেশ্য করে সারজিস আলম বলেন, ‘আপনাদের সন্তানদের শুধু ডাক্তার–ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন না দেখিয়ে তাদের রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠতে বলুন, না হলে একজন যোগ্য, মেধাবী, সৎ, ন্যায়পরায়ণ রাজনীতিবিদ হয়ে উঠতে বলুন।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলেন, ‘হাজারো ছাত্র–জনতা শহীদের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, কোনো কালো শকুন যদি সেই স্বাধীনতাকে যেকোনো রূপে আঁকড়ে ধরার, থাবা দেওয়ার চেষ্টা করে তাহলে সেই শকুনকে উপড়ে ফেলতে হবে, ছিড়ে ফেলতে হবে।’

সীমান্ত হত্যার ব্যাপারে সারজিস বলেন, ‘বিভিন্ন সীমান্ত এলাকার মানুষকে বিএসএফের গুলিতে মরতে হয়। কোনো গুলির বিচার ফ্যাসিস্ট হাসিনা করতে পারেনি। যারা এই বিচার করতে দেয়নি। যারা ভারতের সেবাদাস হিসেবে ছিল, যারা ভারতের সাথে স্বামী–স্ত্রীর সম্পর্ক বেঁধেছিল, তাদের বিচার করতে হবে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.