খেলাধুলা ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র ৭ রানে অলআউট হয়ে সর্বনিম্ন দলীয় রানের বিশ্ব রেকর্ড গড়েছে আইভরি কোস্ট।

ivery coast

Advertisement

অনাকাঙ্ক্ষিত রেকর্ডের ম্যাচটি হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সাব রিজিওনাল আফ্রিকান কোয়ালিফায়ারে। শুরুতে নাইজেরিয়া ব্যট করে ৪ উইকেটে ২৭১ রানের বিশাল সংগ্রহ গড়ে। জবাবে ৭.৩ ওভারে মাত্র ৭ রানেই গুটিয়ে যায় আইভরি কোস্টের ইনিংস।

আইভরি কোস্ট ওপেনার ওত্তারা মোহাম্মদ প্রথম ব্যাটার হিসেবে আউটের আগে চার রান করেছেন। বিদায়কালে হয়তো জানতেন না, এটাই হয়ে থাকবে দলের সর্বোচ্চ স্কোর! তাদের ইনিংসে ছিল না কোনও বাউন্ডারি! শুধু মিমি অ্যালেক্স ও কিপার ব্যাটার মাইগা ইব্রাহিম সিঙ্গেল ডিজিটে রান করতে পেরেছেন। ব্যাটারদের মধ্যে ৬জন আউট হয়েছেন ডাক মেরে।

নাইজেরিয়া ম্যাচটা জিতেছে ২৬৪ রানে বিশাল ব্যবধানে। এত বড় ব্যবধানে জিতলেও সেটা কিন্তু রেকর্ড হতে পারেনি। কারণ এর চেয়েও বড় ব্যবধানে গাম্বিয়াকে ২৯০ রানে হারানোর রেকর্ডটা জিম্বাবুয়ের। সেটা হয়েছে গত মাসেই।

গয়েশ্বর রায়: জনগণ সংস্কার বোঝে না, আগে জিনিসপত্রের দাম কমান

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন সর্বনিম্ন রানের রেকর্ডটা ছিল ১০ রানের। ২০২৩ সালে সেই রেকর্ডটা গড়েছিল আইল অব ম্যান। তার পর গত সেপ্টেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে একই রেকর্ড গড়ে মঙ্গোলিয়া।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.