জুমবাংলা ডেস্ক : রক্তের নমুনা নিয়েও ল্যাবে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই মনগড়া রিপোর্ট প্রদান করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালকে ১৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

Advertisement
সোমবার (২৯ জুলাই) দুপুর থেকে বিকাল পর্যন্ত হাসপাতালটিতে এই অভিযান পরিচালনা করেন র‍্যাব সদরদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

জানা গেছে, ডেঙ্গুর পরীক্ষায় সরকার নির্ধারিত ফি ৫০০ টাকার বেশি নেয়া হচ্ছে কি না সেটি তদারক করতে আসে র‍্যাব এর ভ্রাম্যমাণ আদালত। উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ডেঙ্গুর ফি সঠিক নিয়মে নেয়া হলেও হাসপাতালের ল্যাবে গিয়ে মেলে ভয়াবহ চিত্র।

বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য রোগীদের কাছ থেকে সংগৃহীত রক্তের নমুনা কোনো ধরনের পরীক্ষা না করেই তৈরি করা হয়েছে মনগড়া অসংখ্য রিপোর্ট। আবার কোনো পরীক্ষার জন্য ৭২ কিংবা ৪৮ ঘণ্টা সময় লাগলেও নমুনা সংগ্রহের ১২ ঘণ্টা পরেই তৈরি করা রিপোর্ট রোগীদের সরবরাহ করছিলো প্রতিষ্ঠানটি।

এছাড়া মেয়াদোর্ত্তীন রিজেন্ট ব্যবহার, অনুমোদনহীন ওষুধ রাখাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায় মোবাইল কোর্টের অভিযানে।

অন্যদিকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ডেঙ্গু রোগের পরীক্ষায় বেশি অর্থ নেওয়ায় ধানমন্ডির পপুলার হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google