Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home জাতীয় জবি শিক্ষার্থীদের ঈদযাত্রায় ডাবল ডেকার বাস দিল ছাত্রদল
জাতীয়

জবি শিক্ষার্থীদের ঈদযাত্রায় ডাবল ডেকার বাস দিল ছাত্রদল

By Mynul Islam NadimMay 22, 2026, 12:26 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে নিজস্ব অর্থায়নে একটি ডাবল ডেকার বিআরটিসি বাসের ব্যবস্থা করেছে জবি শাখা ছাত্রদল। অতিরিক্ত যাত্রীর চাপ ও আসন সংকটে ভোগান্তিতে পড়া শিক্ষার্থীদের জন্য এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন অনেকে।

ছাত্রদল

বিশ্ববিদ্যালয় প্রশাসন আগে থেকেই শিক্ষার্থীদের জন্য ৯টি বাসের ব্যবস্থা করেছিল। তবে বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা থেকেই পরিবহন পুল এলাকায় শিক্ষার্থীদের দীর্ঘ সারি দেখা যায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অধিকাংশ বাস পূর্ণ হয়ে গেলে বিশেষ করে রংপুর ও রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীরা অনিশ্চয়তায় পড়ে যান।

এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের অনুরোধের ভিত্তিতে জবি ছাত্রদল অতিরিক্ত বাসের উদ্যোগ নেয়। প্রথমে প্রশাসনের কাছে আরও দুটি বাস সংযুক্ত করার অনুরোধ জানানো হলেও প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। পরে সংগঠনটির আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের নেতৃত্বে নেতাকর্মীরা নিজস্ব অর্থায়ন ও ফান্ড সংগ্রহ করে একটি ডাবল ডেকার বিআরটিসি বাসের ব্যবস্থা করেন।

জানা গেছে, বাসটি সিরাজগঞ্জ হয়ে রাজশাহী ও রংপুর বিভাগের শিক্ষার্থীদের গন্তব্যে পৌঁছে দেবে। এতে প্রায় ১১০ জন শিক্ষার্থী স্বাচ্ছন্দ্যে ঈদযাত্রা করতে পারবেন।

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ঈদের সময় শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগ প্রশংসনীয়। তবে অতিরিক্ত চাপের কারণে অনেক শিক্ষার্থী বাস না পাওয়ার শঙ্কায় ছিলেন। বিশেষ করে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের অনুরোধে আমরা নিজ উদ্যোগে বাসের ব্যবস্থা করেছি, যাতে তারা নিরাপদে ও স্বস্তিতে বাড়ি ফিরতে পারেন।

তিনি আরও বলেন, অতীতেও বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে শিক্ষার্থীদের জন্য আমরা বাসের ব্যবস্থা করেছি। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের কষ্ট কিছুটা হলেও লাঘব করা।

এ উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা দিয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। শিক্ষার্থীরা জানান, শেষ মুহূর্তে অতিরিক্ত বাসের ব্যবস্থা হওয়ায় তাদের বাড়ি ফেরা নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কমে গেছে।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ছাত্রদল
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at ZoomBangla iNews, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
সাবমেরিন

ভোলার মনপুরায় বিদ্যুৎ সরবরাহে সাবমেরিন কেবল প্রকল্প শুরু

May 22, 2026, 12:13 PM Asia/Dhaka
স্বর্ণের দাম

দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

May 22, 2026, 12:06 PM Asia/Dhaka
প্রধানমন্ত্রী

শনিবার ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

May 22, 2026, 12:00 PM Asia/Dhaka
Latest News
সাবমেরিন

ভোলার মনপুরায় বিদ্যুৎ সরবরাহে সাবমেরিন কেবল প্রকল্প শুরু

স্বর্ণের দাম

দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

প্রধানমন্ত্রী

শনিবার ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈদের আবহাওয়া

ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া

রামিসা

প্রকাশ্যে এলো রামিসার ধর্ষক ও হত্যাকারী সোহেলের যত অপকর্ম

প্রাণ হারান

রাশিয়ার পক্ষে যুদ্ধে গিয়ে মাদারীপুরের যুবক নিহত

জন্মজয়ন্তী

ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সুযোগ-সুবিধা বেশি

নবম পে স্কেলে যাদের বেতন ও সুযোগ-সুবিধা বেশি বৃদ্ধি পাচ্ছে

মহাপরিচালকের দায়িত্ব

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকী

জরুরি নির্দেশনা

দেশের সব স্কুল-কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp