জুমবাংলা ডেস্ক : আদালত অবমাননায় সাজা ভোগ করা দিনাজপুরের পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিতের যে সিদ্ধান্ত হাইকোর্ট দিয়েছিলেন তা আপিল বিভাগে আটকে গেছে। এর ফলে আপাতত মেয়রের চেয়ারে বসতে পারছেন না এই জনপ্রতিনিধি।

পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম

Advertisement

বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আবেদেন শুনে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৫ বিচারকের আপিল বেঞ্চ হাইকোর্টের ওই আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেন।

এর ফলে সৈয়দ জাহাঙ্গীর আলমকে মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্তের আদেশই বহাল থাকল।

আপিল আদালতে এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। জাহাঙ্গীরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

জাহাঙ্গীর আলমের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ মঙ্গলবার মেয়র পদ থেকে তার সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে দিয়েছিলেন।

সেইসঙ্গে তাকে বরখাস্তের আদেশ কেন অবৈধ হবে না, তা জানতে রুল জারি করেছিলেন আদালত। রুল শুনানির জন্য আগামী ৩ ডিসেম্বর দিন রাখা হয়েছে।

ঘোষিত আয়ের বাইরে সম্পদের মালিক হওয়ার মামলায় গত ২ আগস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে ৯ বছরের কারাদণ্ড এবং তার স্ত্রী জোবায়দা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত।

ওই রায়ের পর দিনাজপুর বিএনপি কার্যালয়ে দলের নেতাকর্মীরা প্রতিবাদ সভা করেন। ওই সমাবেশে মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম সুপ্রিম কোর্টের এক বিচারপতিকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।

এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে জাহাঙ্গীরের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সমিতির সদস্য শফিক রায়হান শাওন ও মাহফুজুর রহমান রোমানসহ চার আইনজীবী। পরিপ্রেক্ষিতে গত ১৭ অগাস্ট জাহাঙ্গীর আলমকে তলব করে আপিল বিভাগ।

এরপর ২৪ আগস্ট তিনি আপিল বিভাগে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন করেন।

শুনানির পর আদালত তাকে ব্যক্তিগত হাজিরা ও অভিযোগ থেকে অব্যাহতি না দিয়ে শুনানির জন্য ১২ অক্টোবর দিন ধার্য করে আপিল বিভাগ।

১২ অক্টোবর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ জাহাঙ্গীর আলমকে এক মাসের কারাদণ্ড দেন, সেই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তাকে এক সপ্তাহের মধ্যে দিনাজপুরের আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।

নির্বাচনের জন্য ইসির প্রয়োজন যত হাজার কোটি টাকা

সে অনুযায়ী জাহাঙ্গীর দিনাজপুরের আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠান। কারাগারে থাকা অবস্থায় গত ৩১ অক্টোবর তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এক মাস কারাভোগ করে সম্প্রতি তিনি বের হন এবং গত সোমবার বরখাস্তের আদেশের বিরুদ্ধে রিট আবেদন করেন। হাইকোর্ট তার পক্ষে আদেশ দিলেও তা আপিল বিভাগে স্থগিত হয়ে গেল।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.